ফেসবুকে ৭ বছরের প্রেম, ৫ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। ৭ বছর ধরে চলে এই ভারচুয়াল সম্পর্ক। প্রেমিককে সামনাসামনি না দেখেই ভালোবেসে যান ৬৭ বছর বয়সী প্রেমিকা। বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা করেন প্রেমিককে। প্রেমের ফাঁদে পা দিয়ে এভাবে খোয়ান ৫ কোটি টাকা। অবশেষে প্রতারণার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধা। 

ঘটনাটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের। ২০১৭ সালে ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই বৃদ্ধার। যুবক নিজেকে আমেরিকার ব্যবসায়ী পরিচয় দিয়েছিলেন। তাঁর প্রোফাইল থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল। যুবকের ছবি দেখে ভালো লাগে বৃদ্ধার। এরপর দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। সেখান থেকে এক পর্যায়ে অনলাইনে ওই বৃদ্ধাকে প্রেমের প্রস্তাব দেন যুবক। যাচাই না করেই প্রস্তাবে সম্মত হন বৃদ্ধা। 

বিভিন্ন সময় ব্যবসার কথা বলে বৃদ্ধার কাছ থেকে টাকা নেন ওই যুবক। বৃদ্ধার অভিযোগ, গত ৭ বছরে মোট ৩০৬ বার প্রেমিককে টাকা পাঠান তিনি। এই অর্থ জোগাতে কখনও তিনি ব্যাংক থেকে লোন নেন কখনও আবার স্বজনদের কাছ থেকে ধার পর্যন্ত করেন।

এতদিনে কেন একবারও দেখা করলেন না প্রেমিকের সঙ্গে? পুলিশের এমন প্রশ্নের জবাবে তদন্তকারীদের তিনি জানান, মন থেকে ভালোবেসেছিলেন। ভালোবাসার আকর্ষণ কমে যাওয়ার আশঙ্কায় দেখা করেননি। 

অনলাইনের এই সম্পর্ক চলছিল দিনের পর দিন। কিন্তু সম্প্রতি ওই বৃদ্ধা বুঝতে পারেন তিনি প্রতারিত হচ্ছেন। অবশেষে ঘটনা পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অন্য ছবি দিয়ে প্রতারণা করছিল যুবক। ৫০টি ব্যাংক অ্যাকাউন্ট ওই যুবকের। যার এক একটিতে এক এক সময়ে টাকা পাঠিয়েছিলেন বৃদ্ধা।  

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
প্রেম ফিরে পাওয়ার আশায় সাবেক প্রেমিকার বাড়িতে যান ৩৬ বছর বয়সী এক যুবক।   ফিরে গিয়েছিলেন থাইল্যান্ডের ৩৬ বছর বয়সী এক ব্যক্তি। কিন্তু প্রেমিকার ‘না’ শুনে সেই আশা মুহূর্তেই রূপ নেয় সহিংস প্রতিশোধে।...
পাত্রীর বদলে কনের বেশে হবু শাশুড়ি! বিয়ের অনুষ্ঠানে হবু স্ত্রীর ঘোমটা তুলে হতবাক হলেন যুবক! বিয়ের সময় কাজী মুখে পাত্রীর নাম উচ্চারণ করেছিলেন, তখনই ঘোমটা তুলে দেখেন বর! তাতেই পর্দাফাঁস হয়ে যায়। এমন...
মাঝ পথে হাত ছাড়েন প্রেমিকা। হঠাৎ জানিয়ে দেন, এই সম্পর্ক আর তাঁর পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রেমিকের মনে হয়েছিল, প্রেমিকাকে গিফট দিতে পারেল না বলেই মাঝ পথে হাত ছেড়ে গেল। সেই রাগেই গত চার...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর