আইসক্রিম খেয়ে ফেলায় মাকে ধরিয়ে দিতে পুলিশ ডাকল শিশু!

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০১:১০ পিএম

সাধারণত কোনো বিপদে পড়লে সাহায্যের জন্য আমেরিকায় ৯১১ জরুরি সেবা নম্বরে কল দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছুটে আসে উদ্ধারকর্মী কিংবা পুলিশ। তাই বলে মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে ৯১১ নম্বরে চার বছরের শিশুর ফোন খুব একটা সাধারণ ঘটনা নয়। আর অভিযোগ শুনে আক্কেলগুড়ুম পুলিশ সদস্যদের। কারণ ওই শিশুর অভিযোগ, মা তাকে না দিয়ে আইসক্রিম খেয়ে ফেলেছেন!

মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানায়, ঘটনাটি যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের। সম্প্রতি সেখানকার চার বছর বয়সী এক শিশু ৯১১ নম্বরে ফোন করে। মাউন্ট প্লেজেন্ট পুলিশ বিভাগের দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা ফোনটি রিসিভ করলে শিশুটি বলে, ‘মা খুব বাজে আচরণ করেছেন, তাকে ধরে নিয়ে যাও।’   

পুলিশ কর্মকর্তা কিছুই বুঝে উঠতে না পেরে শিশুটিকে বিষয়টি খুলে বলতে বলেন। সে আবারও বলে, ‘মা অন্যায় করেছেন, এ জন্য পুলিশ এসে মাকে ধরে নিয়ে যাক।’ পুলিশ কর্মকর্তা তখনো বুঝতে পারছিলেন না, আসলে ঠিক কী হয়েছে। পরে শিশুটির মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি বাচ্চাকে না দিয়ে আইসক্রিম খেয়েছেন। এতেই ক্ষুব্ধ হয়ে পুলিশে কল দিয়েছে সে।

শিশুটির দাবি রাখতে দুই নারী পুলিশ কর্মকর্তা তাদের বাড়িতে যান। তবে ততক্ষণে মাকে পুলিশে ধরিয়ে দেওয়ার দাবি থেকে সরে আসে শিশুটি। পরে ওই পুলিশ কর্মকর্তারা শিশুটির জন্য আইসক্রিম কিনে আনেন। আইসক্রিম পেয়ে খুশি হয়ে পুলিশদের সঙ্গে ছবিও তুলেছে শিশুটি। ভিলেজ অব মাউন্ট প্লেজেন্ট পুলিশ বিভাগ ফেসবুক পোস্টে মজার এই ঘটনাটি শেয়ার করেছেন।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
এক ঘণ্টা শুধু পিঠ চুলকোলেই মিলছে ১২ হাজার টাকা! স্পা ও স্টুডিওগুলোতে নতুন এই ওয়েলনেস পরিষেবার চাহিদা তুঙ্গে। আরাম ও মানসিক স্বস্তির জন্য মানুষ এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পিঠ চুলকাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
আমেরিকার ভার্জিনিয়ায় একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে মাতাল এক র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর