টয়লেট পেপারে রিজাইন লেটার লিখলেন কর্মী! 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১২:১৯ পিএম

ব্যতিক্রমী উপায়ে লেখা একটি পদত্যাগপত্র নিয়ে নেট দুনিয়ায় বেশ আলোচনা চলছে। টয়লেট পেপারে পদত্যাগপত্রটি লিখেছেন এক কর্মী। ওই কর্মী লিখেছেন, অফিস তাঁকে যেভাবে ব্যবহার করে ছুড়ে ফেলেছে, তিনি সেভাবেই পদত্যাগপত্র লিখেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সিঙ্গাপুরের একটি সংস্থার পরিচালক অ্যাঞ্জেলা ইয়েহো পেশাজীবীদের সামাজিক মাধ্যম লিংকডইনে পদত্যাগপত্রের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, এক টুকরো টয়লেট পেপারে লেখা হয়েছে ওই পদত্যাগপত্র। যা রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। 

ওই টয়লেট পেপারে লেখা রয়েছে, ‘আমার সংস্থা আমার সঙ্গে কী রকম ব্যবহার করেছে তা বোঝাতে পদত্যাগের জন্য এই টয়লেট পেপার বেছে নিয়েছি। আমি কুইট করছি।’  

অ্যাঞ্জেলা টয়লেট পেপারে লেখা পদত্যাগপত্রটি শেয়ার করে লিখেছেন, ‘কর্মীদের সঙ্গে এমন ব্যবহার করুন যাতে তাদের চলে যাওয়ার সময় কৃতজ্ঞতাবোধ থাকে। যদি কর্মীরা প্রতিষ্ঠানে কাজ করে অবহেলিত বোধ করে তাহলে এখনই পরিস্থিতি পর্যবেক্ষণ করার সময়।’

পোস্টটিতে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। একজন লিখেছেন, ‘অভিনব পদত্যাগ। আমিও অনেকদিন আগে এমন কাজ করেছিলাম।’ 

আরেকজন লিখেছেন, ‘একটি কোম্পানির পরিবেশ অস্বাস্থ্যকর হতে পারে, তবে এর দায়িত্ব ম্যানেজারের ওপর। অনেক সময় ম্যানেজারের জন্য অনেকে চাকরি ছাড়তে বাধ্য হন।’

অপর একজন লিখেছেন, ‘কর্মীদের থেকে পাওয়া ছোট ছোট প্রশংসা কোম্পানিতে বড় ভূমিকা রাখতে পারে। আসুন আমরা সবাই আরও ভালো করার চেষ্টা করি।’ 

স্ত্রীকে ভরণপোষণ না দিতে তিন কোটি টাকার চাকরি ছেড়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সিঙ্গাপুরের আদালত সেই কৌশল মানেনি। শেষ পর্যন্ত দিতে হচ্ছে প্রায় ৮ কোটি টাকা।
জীবনের প্রথম চাকরি সকলের জন্যেই বিশেষ কিছু। যদিও ভালো-খারাপ দু’ধরণের অভিজ্ঞতাই হতে পারে সেখানে। কিন্তু জীবনের প্রথম চাকরি নিয়ে সম্প্রতি অনন্য এক অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া রেডিট-এর একজন...
কাঁটাচামচ ও ছুরি দিয়ে সিঙ্গাড়া (Samosa) খাওয়ার পদ্ধতি শেখাচ্ছেন এক ভারতীয় প্রশিক্ষক। এই ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় জন্ম দিয়েছে তীব্র বিতর্কের— এটি কি আধুনিক শিষ্টাচার, নাকি ঐতিহ্যবাহী খাবারের...
একেবারে গাছের মাথায় গিয়ে বসে থাকেন তিনি। নিচ থেকে সবাই নেমে আসার অনুরোধ করলেও রাজি হন না। বরং গাছ থেকে একের পর এক ডাব ছুড়তে থাকেন নিচের ভিড়ের দিকে। 
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর