না জেনে নিজের চুরি হওয়া গাড়িই কিনলেন তিনি!

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পিএম

নিজের শখের গাড়িটি চুরি হওয়ার পর একই মডেলের একটি গাড়ি কেনেন ব্রিটিশ নাগরিক ইওয়ান ভ্যালেন্টাইন। কেনার পর তিনি অবাক বনে যান। কারণ, অজান্তে নিজের চুরি যাওয়া গাড়িটিই কিনেছেন তিনি। নিজের গাড়ি ২ বার কেনার ঘটনা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন ইওয়ান।

ব্রিটিশ সংবাদমাধ্য বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইংল্যান্ডের সোলিহুলের বাসিন্দা ৩৬ বছর বয়সী ইওয়ান ভ্যালেন্টাইনের সঙ্গে অদ্ভুত এই ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইওয়ানের হোন্ডার সিভিক টাইপ-আর মডেলের গাড়িটি চুরি হয়। ওই গাড়িটি ছিল তাঁর খুব শখের। ফলে তিনি কিছুটা ভেঙে পড়েন। স্থির করেন তিনি একইরকম আরেকটি গাড়ি কিনবেন।  

গাড়ি কিনতে যে গ্যারাজে তিনি যান সেখানে তাকে অনেক গাড়িই দেখানো হয়। তবে হোন্ডার একটি গাড়ি দেখে তাঁর খুব পছন্দ হয়। কারণ সেটি হুবহু তাঁর চুরি যাওয়া গাড়িটির মতই দেখতে। পছন্দ হওয়ায় তিনি ২০ হাজার পাউন্ডে গাড়িটি কেনেন। 

পরে গাড়িটি বাড়ি আনার পর থেকে তাঁর সন্দেহ বাড়তে থাকে। কারণ গাড়ির পেছনের ডিকি যাকে বলে, সেখানে তিনি পাইন গাছের পাতা ও কয়েকটি প্যাকেট দেখতে পান। যেগুলো তাঁর আগের গাড়িতে ছিল। তবে সুনিপুণভাবে গাড়ির ভেহিকল আইডেন্টিটি নম্বর বদলে দেওয়া হয়েছে।

এরপর ইওয়ান গাড়িটি পরীক্ষা করাতে শুরু করেন। জিপিএস সিস্টেম পরীক্ষা করে দেখা যায়, গাড়িটি তাঁর বাড়ির ঠিকানাতে আগে ছিল। তখন নিশ্চিত হন, গাড়িটি ইওয়ানেরই।  

চুরির পর যথেষ্ট দক্ষতার সঙ্গে চোরেরা গাড়ি বিক্রির ব্যবস্থা করে। পুলিশ গাড়িটি পরীক্ষা করে দেখছে। চুরিতে জড়িতদের খুঁজে বের করার কাজ চলছে।  

ইতালি থেকে পোল্যান্ডগামী ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চকলেট চুরি। ৪ লক্ষাধিক চকলেট বার নিখোঁজ, তদন্তে নেসলে।
হেলমেট ছাড়া স্কুটার চালাতে গিয়ে এক তরুণকে প্রায় ২১ লাখ টাকার জরিমানা গুণতে হয়েছে। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে এমন পরিস্থিতি তৈরি হয়।
জীবনের প্রথম চাকরি সকলের জন্যেই বিশেষ কিছু। যদিও ভালো-খারাপ দু’ধরণের অভিজ্ঞতাই হতে পারে সেখানে। কিন্তু জীবনের প্রথম চাকরি নিয়ে সম্প্রতি অনন্য এক অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া রেডিট-এর একজন...
একেবারে গাছের মাথায় গিয়ে বসে থাকেন তিনি। নিচ থেকে সবাই নেমে আসার অনুরোধ করলেও রাজি হন না। বরং গাছ থেকে একের পর এক ডাব ছুড়তে থাকেন নিচের ভিড়ের দিকে। 
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর