প্রেমিকার বিয়ে ঠেকাতে টাওয়ারের মাথায় তরুণ  

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ এএম

প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে, ঠেকাতে পারছিলেন না কোনোভাবেই। যেন বাধ্য হয়েই টাওয়ারের মাথায় উঠে এর প্রতিবাদ করা শুরু করলেন এক তরুণ। একে ‘শোলে’ চিত্রনাট্যের বাস্তব রূপ বলাই যেতে পারে।

ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের সম্প্রতি এ ঘটনা ঘটে বলে দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, বিশাল এক বিদ্যুতের খুঁটির ওপর চড়েছেন এক তরুণ। এই ঘটনাটি সুপারহিট বলিউড ছবি ‘শোলে’র একটি দৃশ্যের কথা মনে করিয়ে দেয়। যেখানে বীরুরূপী ধর্মেন্দ্র তাঁর প্রেমিকাকে বিয়ে করার বাসনায় জলের ট্যাঙ্কে উঠে পড়েছিল।

একইভাবে তাঁর প্রেমিকা অন্য কাউকে বিয়ে করছে জানতে পেরে ওই যুবক চরম পদক্ষেপ করেন। বিদ্যুতের খুঁটিতে উঠে সটান দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন টাওয়ারের মাথায়। তাঁকে দেখতে রাস্তায় ভিড় জমে যায়। খুঁটি থেকে নেমে আসার জন্য বার বার অনুরোধ করা হয় তাঁকে।

প্রতিবেদন বলছে, তরুণ টাওয়ারে উঠে ওপর থেকে চিৎকার করতে শুরু করেন। তাঁর দাবি ছিল, তাঁর প্রেমিকাকে বিয়ে করার অনুমতি দেওয়া হোক। তিনি বার বার বলছিলেন, তাঁর ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত নীচে নামবেন না।

এই ‘হাই ভোল্টেজ’ নাটকটি কিছু ক্ষণ ধরে চলতে থাকে এবং গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নেন তাঁরা। পুলিশ এসে তরুণকে উদ্ধার করেন।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর