সাপ হয়ে রাতে কামড় দেন স্ত্রী, লিখিত অভিযোগে আরও যা জানালেন স্বামী

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩১ এএম

রাতের বেলা সাপ হয়ে স্বামীকে কামড় দেন স্ত্রী। এছাড়া ঘুমের মধ্যে একাধিকবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ তাঁর। ভারতের উত্তর প্রদেশের সিতাপুর জেলায় নিজের স্ত্রীর বিরুদ্ধে থানায় এমন লিখিত অভিযোগ দিয়েছেন মেরাজ নামের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে প্রশাসনও।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি মানসিক হয়রানির সম্ভাব্য মামলা হিসেবে বিবেচনা করা হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত ভারতে সমাধান দিবস (জনসাধারণের অভিযোগ দিবস) উপলক্ষ্যে এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট এবং রেশন কার্ড সম্পর্কিত নানা সমস্যার কথা শোনেন জেলা ম্যাজিস্ট্রেট। সম্প্রতি এ ধরনের একটি আয়োজনে অভিযোগ নিয়ে যান সিতাপুর জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ। তিনি ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপে পরিণত হয় এবং আমাকে কামড়ানোর জন্য আমার পেছনে দৌড়ায়।’

এ নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি লিখিত অভিযোগও দিয়েছেন মেরাজ। মেরাজের দাবি, স্ত্রী তাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছেন। তবে প্রতিবারই তিনি ঠিক সময়ে জেগে উঠে প্রাণে বেঁচে যান। তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী আমাকে মানসিকভাবে নির্যাতন করে এবং যেকোনো রাতে ঘুমের মধ্যে আমায় মেরে ফেলতে পারে।’

এদিকে এ ঘটনা এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে। ঘটনাটি জানার পর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। এটিকে মানসিক হয়রানির সম্ভাব্য ঘটনা হিসেবে বিবেচনা করে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। 

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর