বংশ পদবী ব্যবহারের স্বাধীনতা পেতে যাচ্ছেন তুরস্কের নারীরা

আপডেট : ২৪ মে ২০২৪, ০২:৩৬ পিএম

আয়েসে সিচেকের তুর্কি বংশ পদবীর অর্থ ‌‘ফুল’। এ নাম তাঁর তেমন একটা পছন্দ নয়। কিন্তু বিয়ের পর বরের বংশ পদবী গ্রহণ করাটাও তাঁর অপছন্দ। এসব কিছু নিয়ে দোদুল্যমান থাকা সিচেক ২০২২ সালে হবু বরের সঙ্গে বাগদান সম্পন্ন করেন। আর তখনই তুরস্কের আইনে একটি নতুন ঘোষণা (ডিক্রি) আসে। এতে বলা হয়, কোনো নারী চাইলে বাগদত্তার বংশ পদবী গ্রহণের পাশাপাশি নিজের পদবীও রাখতে পারবে।
 
নতুন আইনে যে স্বাধীনতা দেওয়া হয়েছে তাও সমস্যাজনক বলে মনে করেন তুর্কি বিমানবন্দরে চাকরিরত ৩৪ বছর বয়সী সিচেক। কারণ নতুন আইনের সারকথা, নারীদের বিবাহপূর্ব বংশ পদবী রাখার অধিকার দেওয়া হলো বটে। কিন্তু কোনো নারী বিবাহপূর্ব বংশ পদবী রাখুক না রাখুক তাঁকে বরের বংশ পদবী গ্রহণ করতেই হবে। 

কিন্তু বংশ পদবী পরিবর্তনে অন্তত দুই ধরনের সমস্যা দেখেন সিচেক। প্রথমত, এটি করতে তাঁকে কর্মস্থানের আলাদা চারটি নিরাপত্তা কার্ড পরিবর্তন করতে হবে। পাশাপাশি তাঁর পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক কার্ড ও জাতীয় পরিচয়পত্রও পরিবর্তন করতে হবে। কারও দ্বিতীয় বিয়ে হলে বংশ পদবী পরিবর্তন করাটা নীতিগতভাবেও সমস্যাজনক। সিচেক বলেন, ‘কেবল বিয়ে করার কারণেই কোনো নারীকে তাঁর পরিচয় পরিবর্তন করতে হবে এটি কোনোভাবে মানা যায় না।’
 
তুরস্কে নারীবাদীরা কয়েক দশক ধরে দেশটির এ আইনের বিরুদ্ধে লড়ছেন। তাঁদের যুক্তি, তুর্কি সংবিধানে নারী-পুরুষের সমানাধিকারে কথা বলা হয়েছে। তাই এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

আধুনিক তুরস্কেরজনক কামাল আতাতুর্কই দেশটির বিদ্যমান সংবিধানের প্রণেতা। নতুন রাষ্ট্রকে ইউরোপের মতো করে গড়তে চেয়েছিলেন তিনি। এ সংবিধানের কারণে দেশটির কর্মস্থানে নারীর উপস্থিতি বিপুলহারে বেড়েছে। এ সংবিধানে নারী-পুরুষের সমানাধিকারের কথা বলা হলেও বিবাহিত নারীদের স্বামীর বংশ পদবী গ্রহণের কথা বলা হয়। এটির উদ্দেশ্য ছিল, রেকর্ড ও বংশধারার ইতিহাস স্পষ্ট রাখা।
 
আধুনিক তুরস্কের এ আইনটির বিরুদ্ধে নারীবাদীদের দীর্ঘ আন্দোলনের পর তা ১৯৯৮ সালে দেশটির সাংবিধানিক আদলতে ওঠে। এরপর ২০১১ সালে দ্বিতীয় দফায় এই ইস্যুটি ফের আদালতে তোলা হয়। বিভিন্ন যুক্তি-তর্ক ও পর্যবেক্ষণ শেষে, ২০১৫ সালে আদালত ঘোষণা করেন, কোনো নারী বিবাহপূর্ব বংশ পদবী রাখতে চাইলে পারবে। তবে তাঁকে বরের বিরুদ্ধে আদালতে একটি মামলা করতে হবে। অনেক নারীই এটি করতে আগ্রহী ছিল না।
 
এরপর ২০২৩ সালের এপ্রিলে আইনটি পরিবর্তন করতে সম্মত হয় সাংবিধানিক আদালত। তবে তাতে বিচারকদের সর্বসম্মতি ছিল না। মুয়াম্মার তোপাল নামের এক বিচারক পরিবর্তনের বিরোধীতা করেন। তাঁর দাবি, নারী-পুরুষের সমানাধিকার ‌‘আধুনিক কুসংস্কার’।

যাইহোক, সংবিধানের মূল আইনটি গত ২৮ জানুয়ারি থেকে চূড়ান্তভাবে বাতিল করা হয়। অর্থাৎ গত ২৯ জানুয়ারি থেকে বাগদান করা তুর্কি নারীরা বিয়ের পর বরের বংশ পদবী গ্রহণ করতে বাধ্য নয়। 

কিন্তু এখনও কিছুটা জটিলতা বা অপেক্ষার পালা রয়ে গেছে। সাংবিধানিক আদালতে গত ২৮ জানুয়ারির রায়টি নিয়ে তুরস্কের পার্লামেন্টে আলোচনা হতে হবে। সেখানে নতুন বিধিবিধান বা আইন পাস করতে হবে। সাংবিধানিক আদালতের রায়ের পরবর্তী নয় মাসের মধ্যেই এটি করতে হবে। 

পার্লমেন্টের আসন্ন আধিবেশনে এটি নিয়ে আলোচনা হতে পারে। সাংবিধানিক আদলতে রায়ের আলোকেই তা হবে বলে আশা করা যাচ্ছে। এমনটি হলে তখন সরকারি অফিসে রেজিস্ট্রি করা ছাড়াই কোনো নারী তাঁর জন্মকালীন বংশ পদবী ব্যবহার করতে পারবে।

দ্য ইকোনমিস্ট অবলম্বনে তামান্না-ই-জাহান

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর