নারীদের সহায়তায় ১০০ কোটি ডলার দেবেন মেলিন্ডা

আপডেট : ২৯ মে ২০২৪, ০২:২৩ পিএম

নারী ও পরিবারের সহায়তায় ১০০ কোটি ডলার দান করবেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। নারী ও অসহায় পরিবারের জন্য কাজ করা ব্যক্তি ও সংস্থাগুলোকে আগামী দুই বছরে এই অর্থ দেওয়া হবে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গত মঙ্গলবার এক ঘোষণায় মেলিন্ডা বলেন, বিশ্বজুড়ে নারীদের অধিকার এগিয়ে নিতে তিনি ২০২৬ সালের মধ্যে ১০০ কোটি ডলার দান করবেন। এ সময় আমেরিকায় গর্ভপাতের অধিকারের পক্ষে জোর সমর্থন দেওয়ার বিষয়েও জানান মেলিন্ডা।

এ মাসের শুরুতে বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’– এর কো-চেয়ারের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। তবে বিল গেটসের সঙ্গে একটি চুক্তি অনুসারে ফাউন্ডেশন থেকে তিনি ১২ দশমিক ৫ বিলিয়ন (১ হাজার ২৫০ কোটি) ডলার পাবেন। সেখান থেকেই নারী ও অসহায় পরিবারগুলোকে সহায়তায় কাজ করার জন্য অর্থ সহায়তা দেবেন মেলিন্ডা। 

২০০০ সালে বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসকে নিয়ে আমেরিকায় ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ গঠন করেছিলেন মেলিন্ডা। এ ফাউন্ডেশন থেকে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের দাতব্য কার্যক্রম পরিচালনা ও আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। 

২৭ বছরের সংসার জীবনের ইতি টেনে ২০২১ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন বিল ও মেলিন্ডা গেটস। তবে দুজনই তাদের মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার দিয়েছিলেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য, শিক্ষা, জরুরি ত্রাণ, দারিদ্র্যসহ নানা বিষয়ে তহবিল গঠনের ৩৬ বিলিয়ন ডলারের (৩ হাজার ৬০০ কোটি ডলার) বেশি অনুদান দেওয়া হয়েছে।

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...

এলাকার খবর