সংবিধান অনুসারে সকল নাগরিকের অধিকার সমান: মহিলা পরিষদ

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১১:২৭ এএম

দেশের সংবিধান অনুসারে সকল নাগরিকের অধিকার সমান, কাজেই সকল ধর্মের মানুষদের নিজ নিজ অধিকার থেকে ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা থাকতে হবে। একুশ শতকে এসে দখলদারিত্বের রাজনীতি পরিহার করে সকলের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে সকলের এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ১ অক্টোবর অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদ্‌যাপনের ব্যবস্থা গ্রহণের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য রাখেন ডা. মাখদুমা নার্গিস রত্না, মালেকা বানু, সীমা মোসলেম, রেখা সাহা, রীনা আহমেদ এবং রেহানা ইউনূস। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের আইনজীবী অ্যাড. ফাতেমা খাতুন।

মানববন্ধন কর্মসূচিতে সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘শারদীয় দুর্গোৎসবকে ভন্ডুল করার জন্য প্রতিবছর সাম্প্রদায়িক গোষ্ঠী নানা অপতৎপরতা চালিয়ে থাকে, এমন ঘটনার পুনরাবৃত্তি চাইনা। এই গোষ্ঠী ধর্মীয় বিদ্বেষ তৈরির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালায়। এ অপচেষ্টা প্রতিহত করতে সকল নাগরিককে সচেতন থাকতে হবে। সনাতন সম্প্রদায় যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মানববন্ধন কর্মসূচিতে অন্যান্য বক্তারা বলেন, বর্তমানে দেশে ধর্মীয় বিদ্বেষ তৈরি করে ভেদাভেদ তৈরি করা  যাবে না। প্রতিবছর পূজা আসলেই প্রতিমা ভাঙচুর করার মাধ্যমে কিছু ব্যক্তি ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করে, যা স্বাধীন ও গণতান্ত্রিক একটি দেশের চেতনার পরিপন্থি। এসকল ঘটনা  বন্ধে যথাযথ মনিটরিং হওয়া প্রয়োজন।

উল্লেখ্য শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদ্‌যাপনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ১ অক্টোবর বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রসহ সকল জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

নাচ, শিল্পকর্ম, আলোকচিত্র ও আলোচনার মধ্য দিয়ে নারীর জীবন, অভিজ্ঞতা ও আত্মপরিচয়ের নানা গল্প উঠে এসেছে ঢাকায় আয়োজিত ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’-এ। গত শুক্রবার রাজধানীর আলোকিতে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত...
নারী নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আইন সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা দূর করে নারীবান্ধব আইন প্রয়োগের উপর গুরুত্ব দিতে হবে।...
এ কথা অস্বীকার করা যাবে না, দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি কারণে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছেন। যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তখন চাকরিজীবী বা অন্যান্য পেশাজীবীরা তাঁদের কর্মস্থলে ফিরতে...
ঈদের চাঁদ দেখার সঙ্গে কাজী নজরুল ইসলামের এই গানের সম্পর্ক অনেক গভীর। ঈদ আমাদের সামাজিক উৎসব। ঈদের মতো পয়লা বৈশাখ, পূজা-পার্বণ, বড়দিনও আমাদের সামাজিক উৎসব। এসব সামাজিক উৎসব মানুষ ধর্মনির্বিশেষে পালন...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর