নারী নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ এএম

নারী নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আইন সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা দূর করে নারীবান্ধব আইন প্রয়োগের উপর গুরুত্ব দিতে হবে। নারীর প্রতি সহিংসতা নির্মূলে রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিতের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে অব্যাহতভাবে নারী নির্যাতন, নিপীড়ন, অরাজকতা ও সহিংস ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন ঢাকা মহানগর কমিটির লিগ্যাল এইড সম্পাদক শামীমা আফরোজ আইরিন।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি রচী হাবীব। বক্তব্য রাখেন মহিলা পরিষদের রেখা সাহা, সৈয়দা রত্না, খালেদা ইয়াসমীন কনা ও কানিজ ফাতেমা টগর।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, মহিলা পরিষদ জন্মলগ্ন থেকেই নারী পুরুষের বৈষম্য দূরীকরণ, নারী নির্যাতন প্রতিরোধে এবং সচেতনতার লক্ষ্যে কাজ করে আসছে। বেইজিং কর্মপরিকল্পনা এবং আন্তর্জাতিক সিডও সনদ বাস্তবায়ন মহিলা পরিষদের আন্দোলনের অন্যতম প্রধান ক্ষেত্র। সকল ক্ষেত্রে নারীর সম-অধিকার নিশ্চিত করা, অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করা,নারী নির্যাতনে বিরুদ্ধে আইন প্রণয়ন ও যথাযথ প্রয়োগের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর