নবাবগঞ্জে সাফজয়ী সুমাইয়াকে সংবর্ধনা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম

সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া–কে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তাঁর নিজ এলাকায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সুমাইয়ার মা মাতসুশিমা তোমোমি ও তাঁর বাবা মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

একই দিন দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও মাতসুশিমা সুমাইয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। প্যানেল চেয়ারম্যান লিটন হোসেনের সভাপতিত্বে সকল ইউপি সদস্য সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এসময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, ‌‘আমরা ছোট পরিসরে সুমাইয়াকে সংবর্ধনা দিয়েছি। আগামী জানুয়ারিতে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।’

এ উপলক্ষ্যে বড় ধরনের একটি টুর্নামেন্টের আয়োজনের করা হবে বলেও জানান এই নির্বাহী কর্মকর্তা।

সুমাইয়া ২০২৩ সাল থেকে বাংলাদেশ নারী ফুটবলার হিসেবে খেলছেন। তাঁর বাকি দুই ভাইও অস্ট্রেলিয়া ও জার্মানির ক্লাবে খেলছেন।

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।
খুলনায় গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সাত দিন পর কারামুক্ত হলেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহপ্রতিষ্ঠাতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বুধবার দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তাদের মুক্তির নির্দেশ দেন। আদালতের আদেশে...
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে কূটনীতির পথেই সমাধান চায় তেহরান। তবে নতুন করে হামলা হলে আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত ইরান। রয়টার্স জানিয়েছে এ খবর।
লোডিং...

এলাকার খবর