রাজকন্যা আবিদা ১০০ বছর আগেই চালাতেন রোলস–রয়েস, শিকার করতেন বাঘ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০২:১৪ পিএম

আবিদা সুলতান, ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের মেয়ে। একেবারে শৈশব থেকেই সমাজের প্রচলিত ধারণা আর রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন এই রাজকন্যা। সাহসী জীবনধারা ও কৃতিত্বের সঙ্গে শাসন পরিচালনা অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল তাঁকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে ১৯ শতকের এই মুসলিম রাজকন্যার জীবনধারা। 

আবিদা সুলতানের জন্ম ১৯১৩ সালে। ছোটবেলা থেকেই আবিদার জীবনধারা আর দশজনের থেকে আলাদা ছিল। তিনি দক্ষ শিকারি ছিলেন, ছোট করে চুল ছাটতেন, পোলো খেলতেন, উড়োজাহাজ চালিয়েছেন এমনকি মাত্র ৯ বছর বয়সেই রোলস-রয়েস চালান আবিদা। পরবর্তীতে রাজনীতিবিদ হিসেবেও দক্ষতার পরিচয় দেন তিনি। 

বিদ্রোহী এই রাজকন্যা মুসলিম নারীদের জন্য প্রচলিত পর্দার প্রথা মানতে অস্বীকৃতি জানান। মাত্র ১৫ বছর বয়সে সিংহাসনের উত্তরাধিকারী হন আবিদা। তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান মধ্যপ্রদেশ) ভোপালের বেগমদের সাহসী ঐতিহ্যের ধারাবাহিকতায় নারীদের জন্য প্রতিষ্ঠিত সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি।

আত্মজীবনীতে আবিদা সুলতান লিখেন, ‘আমার শৈশব কাটে দাদির তত্ত্বাবধানে। ভোরবেলা উঠে কোরআন পাঠ করতাম আবার সংগীতও শিখতাম। ঘোড়ায় চড়া যেমন শিখেছি, তেমন আবার বাথরুম পরিষ্কার থেকে শুরু করে বাড়ির কাজও শিখেছি। আমাদের বাড়িতে কোনো লিঙ্গগত পার্থক্য শেখানো হয়নি। মেয়েদেরও ছেলেদের মতোই স্বাধীনতা ছিল।’

মাত্র ১২ বছর বয়সে আবিদার বিয়ে হয় পার্শ্ববর্তী কুরওয়াই রাজ্যের শাসক সারওয়ার আলি খানের সঙ্গে। তবে এই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। বিবাহিত জীবনের অভিজ্ঞতা তাঁর আত্মজীবনীতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এমনকি বিয়ের পর যৌনতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে আত্মজীবনীতে। যা একজন মুসলিম নারীর জন্য স্বাভাবিক ধরা হতো না সমাজে।

বিয়ের কয়েক বছরের মধ্যে বিচ্ছেদ হয় আবিদার। সন্তানকে নিয়ে ভোপালে ফিরে আসেন। ১৯৩৫ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত রাজ্যের মন্ত্রিসভা পরিচালনার দায়িত্বে ছিলেন আবিদা।

১৯৪৭ সালে দেশভাগের সময় হিন্দু-মুসলিম সম্পর্কের চরম অবনতির প্রত্যক্ষদর্শী ছিলেন আবিদা সুলতান। দেশভাগের পর ক্রমবর্ধমান সাম্প্রদায়িক দাঙ্গার জেরে ১৯৫০ সালে একমাত্র ছেলেকে নিয়ে পাকিস্তানে চলে যান তিনি। আবিদা পাকিস্তান চলে যাওয়ার পর তাঁর বোন ভোপালের দায়িত্ব নেন।

পাকিস্তানে গণতন্ত্র ও রাজনীতিতে নারীর অধিকারের জন্য কাজ করেন আবিদা। জীবনের শেষ দিন পর্যন্ত পাকিস্তানেই ছিলেন। ২০০২ সালে করাচিতে মৃত্যু হয় তাঁর।

আবিদা সুলতান না থাকলেও ভোপালের মানুষ তাঁকে মনে রেখেছে। সাংবাদিক শামসু উর রেহমান আলভি ভোপালের নারী শসকদের নিয়ে একটি গবেষণা করছেন। তাঁর মতে, আবিদা সুলতানের নাম ভুলে যাওয়ার মতো নয়।

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর