শান্তিবাড়ির উদ্যোগে শুরু হচ্ছে ‘ভালো থাকার উৎসব’

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম

নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ির উদ্যোগে আগামীকাল ৩ ও ৪ জানুয়ারি ভালো থাকার উৎসব শুরু হচ্ছে। ‘ভালো থাকার উৎসব’ শান্তিবাড়ির নিয়মিত বাৎসরিক আয়োজন। এ বছর বাংলা একাডেমিতে দুইদিনব্যাপী এই উৎসব এর সিজন-২ অনুষ্ঠিত হবে।

আর্ট ক্যাম্প ও আর্ট এক্সিবিশন ছাড়াও উৎসব থাকবে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলা। এতে প্রায় ৪০ জন নারী উদ্যোক্তা অংশ নেবেন। সেই সঙ্গে অনুষ্ঠিত হবে ভিগান ও ভেজিটেরিয়ান খাবারের স্টল নিয়ে প্রদর্শনী, যা ভিগান ফেস্ট হিসেবে উদ্‌যাপিত হবে। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

৩ জানুয়ারি সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল, দেশবরেণ্য মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদ ও অভিনয়শিল্পী ও মডেল তানজিকা আমিন। উদ্বোধনের পরপরই উৎসব অন্তর্গত আর্ট ক্যাম্প ও আর্ট এক্সিবিশনও উদ্বোধন হবে। ১০ জন সিনিয়র ও উদীয়মান নারী চিত্রশিল্পীর অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করবেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর হামিদুজ্জামান ও ভাস্কর আইভী জামান। অন্যদিকে ৩০ জন নারী চিত্রশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত আর্ট এক্সিবিশনের উদ্বোধন করবেন চারুকলার ড্রইং ও পেইন্টিং বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রধান ড. মুহম্মদ ইকবাল আলী।

‘ভালো থাকার উৎসব’– এ শান্তিবাড়ির মনোবিদ, আইনজীবী ও পুষ্টিবিদের উপস্থিতি ও তত্ত্বাবধানে ৩ টি বুথ পরিচালিত হবে। এসব বুথে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, আইনি পরামর্শ ও ডায়েট সংক্রান্ত পরামর্শ দেওয়া হবে। এছাড়া উৎসবে থাকবে বিশেষ ইয়োগা সেশন, মিউজিক হিলিং সেশন এবং বিশেষ মানসিক স্বাস্থ্য সেশন।

উৎসবে নারী চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী পরিচালিত ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র ‘আজব কারখানা’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিনে।

উৎসবে শান্তিনিকেতন থেকে আসবেন গুরুপ্রিয়া বাউল। উন্মুক্ত মঞ্চে আয়োজিত হবে তাঁর গানের আসর। এ ছাড়া থাকবে তরুণদের পছন্দের ব্যান্ড ‘সর্বনাম’–এর বাংলা গানের পরিবেশনা।

উৎসবের শেষ দিনে বিকেলে বিশেষ সমাপনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে। উৎসবের শেষ দিনে থাকবে বিজ্ঞান ও নারীবাদী অ্যাক্টিভিস্ট ডা. মনিরুল ইসলামের বিশেষ আলোচনা। এ ছাড়া স্বনামধন্য নাট্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলারা জামান নিজের জীবন ও লড়াইয়ের গল্প বলবেন। এ ছাড়া ড. জাকিয়া সুলতানার পরিচালনায় বিশেষ প্যানেল আলোচনা (নারীর বন্ধু বনাম নারীর লড়াই) অনুষ্ঠিত হবে। এই আলোচনায় অংশ নেবেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক ড. মাহমুদা পারভীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহমুদুল হক সুমন, ও অভিনয়শিল্পী রুনা খান।

এবারের উৎসবে একজন কৃতী নারীকে শান্তিবাড়ি শান্তিময়ী সম্মাননা দেওয়া হবে। শান্তিময়ী সম্মাননা ২০২৫ গ্রহণ করবেন কৃতী ফুটবলার, ক্রীড়াবিদ রেহানা পারভীন। সেই সঙ্গে উৎসবে অংশগ্রহণ করা উদ্যোক্তাদের মধ্যে একজন সেরা উদ্যোক্তাকে শান্তিবাড়ির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হবে। সমাপনী অনুষ্ঠান শেষ হবে প্রখ্যাত সংগীত পরিচালক নির্ঝর চৌধুরী ও তার সহশিল্পী সেমন্তী মঞ্জরী, অর্ণব, প্রতীতির পরিবেশনার মধ্যদিয়ে। তারা পরিবেশন করবেন রবীন্দ্রনাথ ঠাকরের গীতিনাট্য ‘চিত্রাঙ্গদা’।

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর