দেনমোহর ও ভরণপোষণের জন্য স্ত্রী কি পারিবারিক আদালতে মামলা করতে পারবেন?

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম

বাংলাদেশে পারিবারিক আইন অনুযায়ী, মুসলিম নারীদের অধিকার সুরক্ষিত করতে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ (Muslim Family Laws Ordinance, 1961) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্ত্রী যদি দেনমোহর ও ভরণপোষণ না পান, তবে তিনি আইনত পারিবারিক আদালতে মামলা করতে পারেন।

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এর ১০ ধারা অনুসারে, নিকাহনামা বা বিবাহের চুক্তিতে মোহরানা বা দেনমোহর পরিশোধের পদ্ধতি বিস্তারিত লিপিবদ্ধ না থাকলে সম্পূর্ণ মোহরানা চাওয়া মাত্র প্রদেয় বলে নির্ধারিত হবে। অর্থাৎ মুসলিম আইনে প্রাপ্য স্ত্রীর মোহরানা বা তার কোনো অংশের অধিকার কোনোভাবে ক্ষুণ্ন হবে না। স্ত্রী নিজে থেকে তালাক দিলেও দেনমোহর পাবেন। এমনকি স্ত্রীর মৃত্যু হলে স্ত্রীর উত্তরাধিকারীরা এই দেনমোহর পাওয়ার অধিকারী। দেনমোহর পাওয়ার জন্য উত্তরাধিকারীরা মামলাও করতে পারেন।

বিয়ে একটি বৈধ চুক্তি, যেখানে দেনমোহর স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রতি একটি বাধ্যতামূলক দেনা। এটি স্ত্রীর একটি মৌলিক অধিকার এবং বিয়ের সময় বা যে কোনো সময়ে এটি পরিশোধ করতে হয়। যদি স্বামী দেনমোহর দিতে ব্যর্থ হন, তবে স্ত্রী পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারেন। আদালত প্রয়োজনীয় প্রমাণ যাচাই করে স্ত্রীর অধিকার প্রতিষ্ঠার জন্য স্বামীকে দেনমোহর পরিশোধের নির্দেশ দেন।

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন। ছবি: সংগৃহীত স্বামী-স্ত্রীর সম্পর্ক চলাকালীন বা তালাকপ্রাপ্তা হওয়ার পরও, স্ত্রী ভরণপোষণের অধিকার রাখেন। ইসলামি আইন অনুযায়ী, স্বামী স্ত্রীর খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব বহন করতে বাধ্য। যদি স্বামী ভরণপোষণ না দেন, তবে স্ত্রী পারিবারিক আদালতে মামলা করতে পারেন। আদালত বিষয়টি যাচাই করে উপযুক্ত রায় প্রদান করে।

পারিবারিক আদালতে দেনমোহর, ভরণপোষণ ও খোরপোশ দাবির জন্য মামলা দায়ের করতে হয়। স্ত্রী যে এলাকায় বসবাস করেন, সে এলাকার এখতিয়ারাধীন বিজ্ঞ পারিবারিক আদালতে মামলা দায়ের করতে হবে।

ইসলাম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে ১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ এর ৯ ধারা অনুসারে, যদি কোন স্বামী তাঁর স্ত্রীকে বা স্ত্রীদের ভরণপোষণ প্রদান করতে ব্যর্থ হন তবে তাঁর স্ত্রী বা সকল স্ত্রী বা স্ত্রীদের মধ্যে কেউ আইনগতভাবে প্রাপ্য প্রতিকারের অতিরিক্ত ভরণপোষণের জন্য চেয়ারম্যানের নিকট আবেদন করতে পারবেন।অন্যান্য ধর্মাবলম্বীদের যেমন হিন্দু, বৌদ্ধ ইত্যাদির মতো বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়েও পারিবারিক মোকদ্দমা দায়ের করে স্বামীর নিকট থেকে ভরণপোষণ আদায় করতে পারেন।

দেনমোহর ও ভরণপোষণের জন্য মামলা করার জন্য স্ত্রীকে নিম্নলিখিত পদক্ষেপ নিতে হয়:

১. আইনি নোটিশ প্রেরণ: প্রথমে স্বামীকে নোটিশ পাঠিয়ে দেনমোহর ও ভরণপোষণের দাবি করতে হবে।

২.পারিবারিক আদালতে মামলা: নোটিসের পরেও সমাধান না হলে পারিবারিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৩. প্রমাণ উপস্থাপন: দেনমোহরের চুক্তি ও স্বামীর আর্থিক অবস্থার প্রমাণ উপস্থাপন করতে হবে।

দেনমোহর ও ভরণপোষণ নারীর মৌলিক অধিকার, যা পারিবারিক আদালতের মাধ্যমে সুরক্ষিত করা সম্ভব। আইনি ব্যবস্থা গ্রহণ করে স্ত্রী তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন।

লেখক: অ্যাডভোকাট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর