৫ হাজার দিয়ে শুরু, এখন মাসে আয় ৫০ হাজার টাকা!

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৪:৩৮ পিএম

‘নারীর আবার শখে ব্যবসা করতে হয় নাকি, মাথায় কোনো সমস্যা হয়েছে। তুমি মেয়ে, তুমি পড়াশোনা করে ঘর-সংসার সামলাবে, এটাই স্বাভাবিক।’

এ ধরনের কথা অনেক উদ্যোক্তা নারীকেই শুনতে হয় আমাদের সমাজে। এই পুরুষতান্ত্রিক সমাজ যেন কিছুতেই এরকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বের হতে পারছে না। তবুও কিন্তু পিছিয়ে নেই আমাদের নারীরা। প্রতিটা সেক্টরই নারীরা রাখছেন অসামান্য অবদান। তথ্য–প্রযুক্তির এ যুগে নারীরা অনলাইনেও উদ্যোক্তা হিসেবে সফলতা পাচ্ছেন।

বলছি নারী উদ্যোক্তা ফাতেমা পারভিন এর কথা। মাত্র ২৮ বছর বয়সেই তিনি একজন সফল নারী উদ্যোক্তা। বাংলাদেশের উত্তরবঙ্গের লালমনিরহাট সদরের প্রত্যন্ত অঞ্চল বারেকটারী গ্রামে বাস করেন ফাতেমা। করোনার সময়ে যখন সবাই অলস সময় পার করছিলেন, তখন এক অসাধারণ আইডিয়া আসে ফাতেমার মাথায়। কুষ্টিয়ার ছোট বোনের সঙ্গে পরামর্শ করে শখের বাজার অনলাইন ব্যবসা শুরু করেন তিনি। শখের বসেই যেহেতু তার এই উদ্যোগ তাই তিনি নাম রাখেন ‘শখের বাজার’।

কীভাবে একজন উদ্যোক্তা হয়ে পথ চলা শুরু করেন—এ প্রশ্নে ফাতেমা বলেন, ‘শখের বশেই পথচলা শুরু আমার। আমি লালমনিরহাট বাঁধন–এর কর্মী ছিলাম, তাই অনেক পরিচিত ছিলাম। সেখানকার সবাই অনেক হেল্পফুল ছিলেন। কলেজের অনেক শিক্ষক আমাকে সহযোগিতা করেছেন। আমার মা আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছেন। শখ  থেকে শুরু করলেও যখন দেখলাম এটা অনেক ভালো এগিয়ে যাচ্ছে। তখন আমি এই কাজকে পেশা হিসেবেই নিলাম।’

মাত্র ২৮ বছর বয়সেই সফল নারী উদ্যোক্তা ফাতেমা। ছবি: সংগৃহীত শখ দিয়ে ফাতেমার এই উদ্যোগী হয়ে ওঠা হলেও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আসতে হয়েছে তাকে। তবুও কখনো নিরাশ হননি তিনি। বর্তমানে ফাতেমা পারভিন শখের বাজার নামে একটি শোরুম দিয়েছেন জেলা সদরে। তিনি বর্তমানে অনলাইন ও শোরুম দুটোতেই পণ্য বিক্রি করেন। ৫০০০ টাকা বিনিয়োগ থেকে বর্তমান মাসিক আয় ৪০-৫০ হাজার টাকা। বাংলাদেশের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার সিঁদল, কুমড়ার বড়ি, সরিষার তৈল, গাওয়া ঘি, নারিকেলের নাড়ু ইত্যাদি খাদ্যপণ্য বিক্রয় করেন তিনি। এছাড়াও মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র বিক্রি করেন।

নারী উদ্যোক্তা ফাতেমা পারভিন তার প্রতিবন্ধকতা সম্পর্কে বলেন, ‘আমি মনে করি বাইরের তুলনায় পরিবারের কিছু মানুষ আমাকে বেশি বাধা দিয়েছেন। তারা অনেক রকমের বাধা তৈরি করছেন, যাতে আমি ব্যবসা করতে না পারি। কিন্তু আমার মা আমাকে অনেক মানসিক সাপোর্ট দিয়েছেন, যার কারণে আমি ভেঙে পরিনি। অবশ্য আমার পরিবার আমাকে বাধা দিয়েছে বলেই হয়তো আমার মধ্যে এগিয়ে যাওয়ার এই জেদ তৈরি হয়েছে। আমি মনে করি এটার জন্য আমাদের সমাজের যে তথাকথিত মনোভাব, তা দায়ী।’

বিশ্ব নারী দিবস এ ফাতেমা পারভিনকে নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা প্রদান করেছে লালমনিরহাট সরকারি কলেজ। ছবি: সংগৃহীত ফাতেমা তার এই ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন, ‘অনেকদূর আসতে পেরেছি আমি। ভবিষ্যতে আমি চাই আমার শখের বাজার দেশব্যাপী ছড়িয়ে দিতে। নারীদের নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। সেটা হলো আমার এখানে সকল কর্মী হবে নারী। যেসব নারীরা উদ্যোগী হতে চান, তাদের আমি আমার দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো।’

এ বছর ৮ মার্চ বিশ্ব নারী দিবস এ ফাতেমা পারভিনকে নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা প্রদান করেছে লালমনিরহাট সরকারি কলেজ। তরুণ বয়সে ফাতেমা পারভিন যে সফল নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন, তা এ দেশের নারী সমাজের জন্য অনন্য দৃষ্টান্ত।

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর