বিয়ের প্রলোভনে ধর্ষণ : আইনে কী আছে?

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৪:৩৫ পিএম

বাংলাদেশের আইন অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করলে এবং সেই প্রতিশ্রুতি পরবর্তীতে ভঙ্গ করলে— বিশেষত যদি সেই প্রতিশ্রুতিটি প্রতারণামূলক হয় তাহলে তা ধর্ষণের সংজ্ঞার মধ্যে পড়ে যেতে পারে। এই বিষয়টি বাংলাদেশ পেনাল কোড, ১৮৬০-এর ৩৭৫ ধারার আলোকে বিচার করা হয়।

ধারা ৩৭৫ অনুযায়ী, যদি কোনো নারী তার ইচ্ছার বিরুদ্ধে বা সম্মতি ছাড়া, বা ভ্রান্ত বা প্রতারণামূলক সম্মতিতে শারীরিক সম্পর্ক করে থাকেন, তবে তা ‘ধর্ষণ’ হিসেবে বিবেচিত হবে। আইন অনুযায়ী, নারীর বয়স ১৬ বছরের নিচে হলে তার সম্মতির বিষয়টিও ধর্তব্য হয় না — অর্থাৎ সম্মতি থাকলেও সেটি বৈধ নয়।

আইনের দৃষ্টিতে ‘সম্মতি’ বলতে বোঝানো হয় স্বতঃস্ফূর্ত এবং ইচ্ছাপ্রসূত সম্মতি, যা প্রতারণা, চাপ, ভয় বা ভুল তথ্যের ভিত্তিতে নয়। যদি কোনো নারী বিয়ের প্রতিশ্রুতিতে সম্মতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করেন এবং পরে প্রমাণিত হয় যে সেই প্রতিশ্রুতি ছিল মিথ্যা বা প্রতারণামূলক — অর্থাৎ পুরুষটি জানতেন যে তিনি বিয়ে করবেন না, তাহলে সেই সম্মতিকে আইন ‘ভ্রান্ত সম্মতি’ (consent obtained under misconception of fact) হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশের বিভিন্ন উচ্চ আদালতের রায়ে বারবার বলা হয়েছে, যদি কোনো পুরুষ মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নারীকে শারীরিক সম্পর্কের জন্য রাজি করান এবং সেই প্রতিশ্রুতি তিনি রাখেন না, তাহলে তা ধর্ষণের পর্যায়ে পড়ে যেতে পারে।

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন। ছবি: সংগৃহীততবে এটাও বিচারকরা বিবেচনায় নেন যে, প্রতিশ্রুতিটি আসলেই প্রতারণামূলক ছিল কিনা, নাকি সময়ের পরিবর্তনে পরিস্থিতি বদলেছে। যদি দেখা যায় যে পুরুষটি প্রকৃতই বিয়ে করার ইচ্ছায় সম্পর্ক শুরু করেছিলেন কিন্তু পরবর্তীতে পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি, তাহলে সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে না।

ধর্ষণের শাস্তি হিসেবে বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এছাড়া আর্থিক জরিমানাও হতে পারে। যদি প্রমাণ হয় যে ধর্ষণটি বিয়ের মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে সংঘটিত হয়েছে, তবে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হয়।

বিয়ের প্রলোভনে ধর্ষণ একটি স্পর্শকাতর এবং জটিল বিষয়। এখানে নারীর সম্মতি ছিল কি না, সম্মতিটি প্রতারণামূলক ছিল কি না, সেই প্রতিশ্রুতির বাস্তবতা কতটুকু ইত্যাদি বিষয় বিচার করতে হয়। আইন নারীর সম্মান ও শরীরের নিরাপত্তার স্বার্থে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে। তাই যদি কেউ বিয়ের মিথ্যা আশ্বাসে প্রতারিত হন, তাহলে আইনি সহায়তা নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় এবং আইনত ন্যায্য।

লেখক: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর