দেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে: উপদেষ্টা শারমীন মুরশিদ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর সচিবালয়ে ব্রিফিং করেন উপদেষ্টা। 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম

দেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

শারমীন এস মুরশিদ বলেন, ‘রাজনৈতিক শাসকরা নানা রাজনৈতিক স্বার্থে মেয়েদের ওপর জুলুম করে।’

উপদেষ্টা আরও বলেন, ‘একটি দেশকে বিচার করা উচিৎ সে তার নারী ও শিশুকে কীভাবে রাখে এবং দেখে– তার ওপর বিবেচনা করে। অসভ্য সমাজে নারী-শিশু নির্যাতন ঘটতে দেওয়া হয় বা হয়।’

শারমীন মুরশিদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে মেয়েরা প্রমাণ করে দিয়েছে দেশের সংকটে তারা কতটা বলিষ্ঠ এবং দুঃসাহসী।’

উপদেষ্টা জানান, দেশের যেকোনো জায়গায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৪ ঘণ্টার মধ্যে জানা এবং এ ব্যাপারে সক্রিয় হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সেজন্য কুইক রেসপন্স স্ট্র্যাটেজি করা হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপিত হবে। আগামীকাল ২৫ নভেম্বর, এর উদ্বোধন হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর