নারীর আর্থিক ক্ষমতায়নের চেয়ে রাজনৈতিক ক্ষমতায়ন বেশি জরুরি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

কর্মক্ষেত্রে নীতিনির্ধারণ পর্যায়ে নারীর অংশগ্রহণ কম। সংকট মোকাবিলায় নারীর আর্থিক ক্ষমতায়নের চেয়ে রাজনৈতিক ক্ষমতায়ন বেশি জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। বুধবার অর্থনীতি সমিতির এক সেমিনারে তারা এসব কথা জানান। 

বিশ্লেষকরা বলেন, জিডিপিতে কর্মমুখী নারীরা বড় ধরণের অবদান রাখলেও গৃহিণীদের কাজের মূল্যায়ন নেই। ঘরে ও বাইরে একই সাথে সব কাজ সামলালেও আর্থিক ক্ষমতায়নের দিক থেকে নারীরা এখনো অনেকটাই পিছিয়ে। নিজেদের মজুরির প্রায় ৭০ থেকে ৮০ শতাংশই তারা দিয়ে দিচ্ছেন স্বামী, সন্তান বা ভাইকে।

বিশ্লেষকদের মতে, নীতি নির্ধারণের জায়গায়, নারীদের অবদান পুরুষদের তুলনায় অনেক কম। ঘরের কাজের কোনো মূল্যায়ন বা স্বীকৃতি নেই জিডিপিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, 'তিনি যে কাজটা করছেন এই কাজটা স্বীকৃত নয়। কাজ হিসেবে স্বীকৃত নয়, কিন্তু এই কাজটার জন্য আমরা যদি এই কাজটা অন্য কাউকে দিয়ে করাতে যেতাম আমাদেরকে কিন্তু মজুরি দিতে হত। তাঁর অর্থ হচ্ছে, এটা এক ধরণের এক্সপেনডিচার সেভিংস।' 

নারীর কর্মসংস্থান, মজুরি বৈষম্য, শিক্ষাভিত্তিক দক্ষতা ও নীতিগত দুর্বলতার নানা দিকও উঠে আসে আলোচনায়। সংশ্লিষ্টরা জানান, রাজনীতিতে নারীর অংশগ্রহণই তাদেরকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে পারে।

সিপিডি'র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, 'যতই আমরা অর্থনৈতিক ক্ষমতায়ন করি আসলে দিনের শেষে সেটা যদি রাজনীতিকভাবে গ্রহণ না করা হয় এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন না হয় তাহলে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীদের জন্য খুব বেশি কিছু করা সম্ভব হয় না।'

সেমিনারে বক্তারা বলেন, সব ধরনের উৎপাদনকেই পণ্যের উৎপাদন হিসেবে ধরা হয়, তবে কোনো পুঁজিবাদেই সন্তান লালন পালনের কথা নেই।

এ প্রসঙ্গে বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ্ বলেন, 'সন্তানের জন্ম থেকে শুরু করে সন্তানের বেড়ে উঠা, সব কিছু হয় পরিবারের মধ্যে এবং এই কমোডিটিটির উৎপাদনের পরিপালনের যে দায়িত্ব- সৃষ্টি করার যে দায়িত্ব, সে দায়িত্ব কিন্তু কোনো পুঁজিপতি নেয় না।' 

নারীবান্ধব শ্রমনীতি, নিরাপদ কর্মপরিবেশ এবং দক্ষতা বৃদ্ধির উপর কাজ করা গেলে তাদের আর্থিক ক্ষমতায়ন আরও শক্তিশালী হবে। এছাড়াও নারীর শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে নীতিগত সংস্কার বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর