যে বাজারে বিক্রেতা কেবল নারীরাই

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

একটি বাজারে শুধুই নারী বিক্রেতা। প্রতিদিন দুই থেকে তিনশো নারী তাদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করেন সেখানে। এই বাজার খাগড়াছড়ির দীঘিনালায়। জুমের আদা-হলুদের সঙ্গে পাহাড়ি ঝিরির মাছও মেলে সেখানে। অনেকে আবার পাহাড়ি খাবারের পসরা সাজিয়ে বসেন।

খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার। ভোরের পরই জমে ওঠে এখানকার বাজার। তবে এটি অন্য বাজারের চেয়ে একেবারেই আলাদা। বিক্রেতাদের সবাই নারী। জুম আর সমতলে উৎপাদন করা কৃষিপণ্য বিক্রি হয় এখানে।

ভুট্টা, হলুদ, আদা আর নানান শাক-সবজি এই বাজারের মূল পণ্য। পাশাপাশি পাহাড়ি ঝিরি আর নদীর মাছও মেলে। কাটতি আছে কাঁকড়ারও। মধ্যস্বত্বভোগী না থাকায় দামও হাতের নাগালেই থাকে। তবে তাতে লাভ খুব একটা হয় না বলেই জানালেন বাজারের নারী বিক্রেতারা। 

লারমা স্কয়ারের এক নারী বিক্রেতা জানান, 'লাভ তো (তেমন হয় না) কোনোমতে সংসার চলে। এত লাভ নাই। এক কেজি আলুর থেকে (বিক্রি করে) ৪ টাকা, ৫ টাকা (লাভ থাকে)। 

আরেক নারী বিক্রেতা বলেন, মাঝে মাঝে ৫ টাকা, ৬ টাকা লাভ হয়। মাঝে মধ্যে আবার লস পড়ে। মাঝে মধ্যে সমান সমান থাকে।

একটি স্থায়ী বাজারের দাবি জানিয়ে আরেক বিক্রেতা বলেন, যদি একটা স্থায়ী বাজার হতো, তাহলে ভালো হতো। আমরা নিরাপদে বসে তরিতরকারি বিক্রি করতে পারতাম।

ফরমালিন মুক্ত আর তাজা  পণ্য পাওয়া যায় বিধায় এই বাজারে ক্রেতাদের ভিড় লেগে থাকে সারা বছর।

এক ক্রেতা জানালেন, আমি অনেকগুলো পণ্য নিয়েছি, জুমের যেগুলো অর্গানিক। উনাদের নিজস্ব চাষ করা ফলমূল, শাক-সবজি। এখানে সারাদিন থেকে দেখলাম যে, সকাল-বিকাল দুই সময়ই এখানে বাজার বসে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ঢাকা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে। যাতায়াতের পথে তারা এখানে বাজার করে, কারণ এখানে তৃপ্তি মেটানোর জিনিসপত্র পাওয়া যায়। 

প্রতিদিন এখানে অন্তত তিন লাখ টাকার পণ্য কেনাবেচা হয়। নারীদের এই বাজার সংরক্ষণের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের দাবি করছেন ব্যবসায়ী নেতাদের।

এ প্রসঙ্গে দীঘিনালার লারমা স্কয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নিপন চাকমা বলেন, সরকারিভাবে বিভিন্ন ব্যাংক থেকে যদি এদেরকে ঋণের ব্যবস্থা করা যেত, তাহলে এরা পুঁজি খাঁটিয়ে কিছুটা লাভবান হতো।

দীঘিনালার এই বাজারে প্রতিদিন দুই থেকে তিনশো নারী বিভিন্ন কৃষি পণ্য বিক্রি করেন।

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর