বাড়তে থাকা নিপীড়নের মধ্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস

নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের অন্যসব দেশের মত বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে- আলোচনা, গান আর সম্মাননা প্রদানের মধ্য দিয়ে।

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৯:৩২ এএম

নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের অন্যসব দেশের মত বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে- আলোচনা, গান আর সম্মাননা প্রদানের মধ্য দিয়ে।

আন্তর্জাতিক নারী দিবসের শুরুটা হয় শ্রমিক আন্দোলন থেকে। ১৯০৮ সালে যখন প্রায় ১৫ হাজার নারী নিউ ইয়র্কের রাস্তায় নেমে আসেন কর্মঘন্টা, বেতনের ন্যায্যতা নিশ্চিত আর ভোটের অধিকারের দাবি তুলেছিলেন তারা।

১৯১০ সালে বিশ্বজুড়ে নারী দিবস পালনের বিষয়টি সামনে আনেন অধিকার কর্মী আইনজীবী ক্লারা জেটকিন। তবে, দিবসটির আনুষ্ঠানিক স্বীকৃতি মিলে ১৯৭৫ সালে, জাতিসংঘের উদযাপনের মাধ্যমে।

এবারের নারী দিবসের প্রতিপাদ্য -আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। অধিকার, মর্যাদা নিয়ে শুধু কথা নয়, পদক্ষেপ চান নারীরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিনারা নাজমীন বলেন, যেসব নারী সহিংসতার শিকার হন, এ ক্ষেত্রে দেশের আইনের শাসটা কঠোরভাবে হলে, কঠোরভাবে দমন হলে সহিংসতাটা কমে আসবে। 

আর নাগরিক হিসেবে ন্যায্য অধিকার নিশ্চিতে সবার অংশগ্রহণ জরুরি মনে করেন বিশ্লেষকরা।

শাসন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন বলেন, সমতা কিংবা নারী অধিকার– এসব নিয়ে সত্যিকার অর্থেই কথা বলতে চাইলে সমাজের সবাইকে এটি বুঝতে ও জানতে হবে। এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন নারীর নিরাপত্তা নিশ্চিতের কথা। বলেন, সাইবার বুলিং ও অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার।

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর