নারীবিদ্বেষী মনোভাবের কারণে ফুটবলারদের ওপর হামলা

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১০:৫৩ এএম

খুলনায় বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে গত ২৯ জুলাই বিভাগীয় অনুর্ধ্ব-১৭ দলের নারী ফুটবলারদের ওপর হামলা করা হয়। এই হামলার প্রতিবাদে নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম ‘সামাজিক প্রতিরোধ কমিটি’ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সোমবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি দিলীপ সরকার, মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর মহুয়া লেয়া, একশন এইডের নুরুন্নাহার, নারীমুক্তি সংসদ এর শিউলি সিকদার, নারী ঐক্য পরিষদের শাহানা ফেরদৌস লাকি, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, কর্মজীবী নারীর জোবাইদা উর্মি এবং ঢাকা ওয়াইডব্লিউ সিএ-এর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী।

মানববন্ধনে বক্তারা বলেন, নারী বিদ্বেষী মনোভাবের কারণে নারীর উপর প্রতি একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে। নারী-বিদ্বেষী মনোভাবকে এখন কেবল পুরুষতান্ত্রিক মনোভাব বলে চালিয়ে দেওয়া যাবেনা। বিগত সময়ে সংগঠিত হামলার ঘটনায় অপরাধীদের বিচার না হওয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘নারীকে তার লিঙ্গীয় পরিচয়ের কারণে বারবার নির্যাতন, হয়রানি ও অবমাননার ঘটনার শিকার হতে হচ্ছে। এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং একটির সাথে আরেকটি সম্পর্কিত। নারী ফুটবলারদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।’

সমাবেশে বক্তারা নারী ফুটবলারদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় এনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। 

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
খারগ দ্বীপসহ একাধিক স্থানে ইরানের তিনটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বলছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজে আইআরজিসি...
রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত।
দুই দিনের সফরে আজ রোববার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁওয়ে এটাই তাঁর প্রথম সফর।
লোডিং...

এলাকার খবর