নিউজিল্যান্ডে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তবে সুনামি সতর্কতা নেই

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১০:৫১ এএম

নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের জেরে এখনো কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতাও জারি করা হয়নি। তবে সুনামির হুমকি আছে কি না, তা মূল্যায়ন করেছে জাতীয় দুর্যোগ সংস্থা।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা আরও বলেছে, সাউথল্যান্ড এবং ফিওর্ডল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের সমুদ্র সৈকত এবং সামুদ্রিক এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে। কারণ তীব্র এবং অস্বাভাবিক স্রোত বিপদ ডেকে আনতে পারে।

এদিকে নিউজিল্যান্ডের সরকারি ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা জিওনেট জানিয়েছে, অন্তত সাড়ে ৪ হাজার মানুষ ভূমিকম্প অনুভব করেছে। কম্পনের সময় জিনিসপত্র পড়ে যেতে এবং ভবনগুলোতে কম্পনের খবর জানিয়েছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম।

নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম হেরাল্ড একজন ফেসবুক ব্যবহারকারী পোস্ট উদ্ধৃত করে লিখেছে, ‘ঘরের জিনিসপত্র তাক থেকে পড়ে গেছে। টেবিলটা প্রচণ্ড জোরে কাঁপছিল।’ 

জিওনেট আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল স্নারেস দ্বীপপুঞ্জের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩৩ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস বলেছে, প্রথমে এই কম্পনের মাত্রা ৭ বলা হলেও পরে তা কমিয়ে আনা হয়। ভূমিকম্পটি ঘটেছে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

অস্ট্রেলিয়ার জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ বা অঞ্চলগুলোতে সুনামির কোনও হুমকি নেই।

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
 ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। আহত দুই শতাধিক। বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে এখন অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। শনিবারের...
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জোর উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারী দল। গতকাল শনিবার ভোরের...
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজনের মৃত্যু এবং দুইজন আহত হয়েছে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে কর্তৃপক্ষ।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর