সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় আলাউইত সম্প্রদায়ের বিক্ষোভের সময় গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ জনেরও বেশি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার আজহারি স্কয়ারে আয়োজিত বিক্ষোভে একটি বিকেন্দ্রীকৃত রাজনৈতিক ব্যবস্থা ও আলাউইত বন্দিদের মুক্তির দাবি জানানো হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভ শুরুর দুই ঘণ্টা পর অজ্ঞাত স্থান থেকে গুলি ছোড়া হলে নিরাপত্তা বাহিনী আকাশে পাল্টা গুলি চালায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে হতাহতের ঘটনা হয়।
গত সপ্তাহে সিরিয়ার হোমস শহরের একটি মসজিদে বোমা হামলায় ৮ জন নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদেই সিরিয়ার প্রবাসী আলাউইত সম্প্রদায়ের নেতা গাজাল এই বিক্ষোভের ডাক দেন।



