ইতালিতে নিজ বাড়িতে বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে হত্যা

ইতালির রোমে নিজ বাড়িতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় বেঁচে যাওয়া ছেলে হামলাকারীকে শনাক্ত করেছেন। ঘাতককে গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চালাচ্ছে ইতালির পুলিশ।

আপডেট : ২৭ জুন ২০২৬, ১২:০২ পিএম

ইতালির রোমের কাসালোত্তির ভায়া মন্তিগলিও এলাকায় বাংলাদেশি একটি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন গৃহকর্তা কামাল উদ্দিন (৩৯), তাঁর স্ত্রী আরজু (৩৮) এবং তাদের ছয় বছর বয়সী মেয়ে আরসোয়া। ইতালির জাতীয় দৈনিক লা রিপাবলিকার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভয়াবহ এই সহিংসতা থেকে বেঁচে গেছেন দম্পতির ১৮ বছর বয়সী ছেলে আনিয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

হত্যাকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশের তদন্তকারী দল। ঘটনার পরপরই পুলিশ ও ফরেনসিক দল কাসালোত্তির ভায়া মন্তিগলিও এলাকাটি ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ শুরু করে। চিকিৎসকেরা জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, হত্যাকারী এই পরিবারের পূর্বপরিচিত এবং সম্ভবত বাংলাদেশি। ঘটনাস্থলটি ছিল কামালের নিজেদের ঘর। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের কোনো লক্ষণ না থাকায় পুলিশ ধারণা, পরিচিত কেউ হওয়ায় ভুক্তভোগীরা নিজেই তাঁর জন্য দরজা খুলে দিয়েছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন আনিয়ান পুলিশকে জানিয়েছেন, তিনি অভিযুক্তকে চিনতে পেরেছেন। তারা দুজন একই সুপার মার্কেট চেইনে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঘটনার পর নীল রঙের শার্ট পরা অভিযুক্তকে হেঁটে এলাকা থেকে যেতে দেখা গেছে।

রোম পুলিশ জানিয়েছে, ঘাতককে দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। বেঁচে যাওয়া আনিয়ানের দেওয়া বিস্তারিত জবানবন্দি ঘাতককে চিহ্নিত ও গ্রেপ্তারে মূল ভূমিকা পালন করবে।

কাসালোত্তি এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ ঘটনায় গভীর আতঙ্ক ও শোক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে জড়ো হওয়া প্রবাসীদের অনেকেই এই নির্মম হত্যাকাণ্ডে হতবাক হয়ে গেছেন। 

 

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় একদিনে অন্তত ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে জাপোরঝিয়ায়। সেখানে ত্রাণ বিতরণকেন্দ্র...
মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় এক নবজাতকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৭ জন। শনি ও রোববার রাখাইন ও কারেন্নি রাজ্যের ৪টি শহরে এসব হামলা চালানো হয়। 
আমেরিকাজুড়ে হ্যালোইনের ছুটিতে পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯৪ জন। রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় নিউ ইয়র্ক টাইমস। 
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। আলাদা দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। 
শিশুদের হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার। আজ বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 
গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা হয়।
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোলঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ও অবৈধ রিসোর্টগুলো বনের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে কি না, তা সরেজমিনে যাচাই করতে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর