গ্রিনল্যান্ড দখল নিয়ে আগ্রহ নেই রাশিয়ার

কৌশলগত অবস্থান, আর্কটিকের সামরিক গুরুত্ব এবং প্রাকৃতিক সম্পদের কথা উল্লেখ করে বারবার গ্রিনল্যান্ড অধিগ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীন অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে চায় বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

বৃহত্তর আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে গ্রিনল্যান্ডের খনিজ সম্পদে রাশিয়া-চীনের প্রবেশাধিকার সীমিত করার উপায় নিয়ে আলোচনা করছেন পশ্চিমা কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আলোচনার মধ্য রয়েছে- ন্যাটোভুক্ত নয় এমন দেশগুলোর গ্রিনল্যান্ডে খনিজ অনুসন্ধান লাইসেন্সের তদারকি কঠোর করা। 

কৌশলগত অবস্থান, আর্কটিকের সামরিক গুরুত্ব এবং প্রাকৃতিক সম্পদের কথা উল্লেখ করে বারবার গ্রিনল্যান্ড অধিগ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীন অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে চায় বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। 

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, গ্রিনল্যান্ড পরিস্থিতিতে কোনভাবেই মস্কো উদ্বিগ্ন নয়। এছাড়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ওয়াশিংটন ভালো করেই জানে, রাশিয়া বা চীন কোনো দেশেরই এই দ্বীপ দখলের পরিকল্পনা নেই। 

এদিকে ডেনমার্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির বারবিন বলছেন, গ্রিনল্যান্ডে বিনিয়োগ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া কঠিন। কারণ, সেখানে অবকাঠামোগত ঘাটতি রয়েছে এবং পরিচালনা খরচও ব্যয়বহুল। 

বারবিনের মতে, আর্কটিক অঞ্চলে নিজেদের এলাকায় বড় আকারে প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ করে মস্কো। এর মধ্যে রয়েছে তেল ও গ্যাস ক্ষেত্র, নিকেল, তামা ও প্যালাডিয়ামের বড় মজুদ। এছাড়া রয়েছে- কয়লা, সোনা, হীরা ও বিরল খনিজ উপাদান। 

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর