৫ বছর পর বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা কত হবে, জানাল গবেষণা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম

বিশ্বে আগামী পাঁচ বছরে বিলিয়নিয়ারের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পাবে। ২০৩১ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ৪ হাজারে পৌঁছাবে বলে জানিয়েছে সম্পত্তি সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্র্যাঙ্ক। সংগঠনটির গবেষণা ও ওয়েলথ রিপোর্ট ২০২৬-এ উঠে এসেছে এই তথ্য। 

গবেষণার তথ্যমতে, আগামী ৫ বছরে বিলিয়নিয়ারের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯১৫-তে পৌঁছাবে। বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার আছে উত্তর আমেরিকায়। তবে ২০৩১ সাল নাগাদ শীর্ষস্থান দখল করবে এশিয়া-প্যাসিফিক অঞ্চল। 

নাইট ফ্র্যাঙ্ক-এর গবেষণা বলছে, দ্রুত বিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে সৌদি আরবে। দেশটিতে এ সংখ্যা ২৩ জন থেকে বেড়ে ৬৫ জনে দাঁড়াতে পারে। ফোর্বসের মতে, বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলার প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক। 

তবে শুধু বিলিয়নিয়ারই নয়, বিশ্বে মাল্টিমিলিয়নিয়ার বা অতি ধনী ব্যক্তিদের সংখ্যাও অবিশ্বাস্য হারে বাড়ছে। ২০২১ সালে বিশ্বে ৩ কোটি ডলার বা তার চেয়ে বেশি সম্পদের অধিকারীর ছিল ১ লাখ ৬২ হাজার ১৯১ জন। গত পাঁচ বছরে এই সংখ্যা বেড়েছে ৩০০ শতাংশেরও বেশি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে নভেম্বরের শেষ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত ও ইটালির প্রতিষ্ঠানকে এলএনজি সরবরাহ করা যাবে না বলে জানিয়েছে কাতার এনার্জি।
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হয়েছে প্রথম দিনের সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে অংশ...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর