বৈশ্বিক ক্ষমতার কাঠামোয় বিকল্প হতে চাইছে ব্রিকস?

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ উদীয়মান শক্তিধর দেশগুলোর নেতারা। বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বাড়ানো এবং নতুন বিশ্বব্যবস্থার দাবি নিয়ে এ জোট এবার কতটা ঐক্য দেখাবে সেটিই এখন দেখার পালা। 

২০০৯ সালে যাত্রা শুরু করা ব্রিকসের মূল লক্ষ্য ছিল উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যেকার সহযোগিতা বাড়ানো। শুরুতে ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন। পরে ২০১০  যুক্ত হয় সালে দক্ষিণ আফ্রিকা। আপস

বিশ্ব অর্থনীতিতে প্রভাবশালী হলেও এসব দেশ দীর্ঘদিন ধরে মনে করে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে তাদের প্রতিনিধিত্ব যথেষ্ট নয়। সেই জায়গা থেকেই তৈরি হয় বিকল্প সহযোগিতার এই প্ল্যাটফর্ম। আপস

বর্তমানে ব্রিকস শুধু পাঁচ দেশের জোট নয়। নতুন সদস্য যুক্ত হওয়ার পর এর পরিধি আরও বেড়েছে। সৌদি আরব, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশও যুক্ত হয়ে তৈরি হয়েছে ব্রিকস প্লাস। আপস

জনসংখ্যা, জ্বালানি সম্পদ, প্রাকৃতিক সম্পদ ও বাজার, সব মিলিয়ে ব্রিকস দেশগুলো বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তবে জোটটির সবচেয়ে বড় শক্তি হলো, পশ্চিমা নেতৃত্বাধীন ব্যবস্থার বাইরে নিজেদের স্বার্থ তুলে ধরার চেষ্টা। 

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজন কুমার বলেন, ‘ব্রিকস সম্মেলনে গুরুত্বপূর্ণ নেতারা একত্রিত হচ্ছেন। যা একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। ব্রিকস দেশগুলো একসঙ্গে দাঁড়িয়ে আছে যারা পশ্চিমা নিষেধাজ্ঞা ও আধিপত্যের বাইরে একটি বিকল্প প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়।’ 

তবে ব্রিকসের পথও চ্যালেঞ্জমুক্ত নয়। সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ভিন্ন রাজনৈতিক অবস্থান, অর্থনৈতিক প্রতিযোগিতা ও দ্বিপাক্ষিক বিরোধ। বিশেষ করে ভারত ও চীনের সীমান্ত সমস্যা। ফলে একই প্ল্যাটফর্মে থেকেও সব বিষয়ে ঐকমত্য তৈরি করা সহজ নয়।

ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্টের উন্নয়ন অর্থনীতিবিদ জয়তি ঘোষ বলেন, ‘ব্রিকসকে শুধু যুক্তরাষ্ট্রবিরোধী জোট হিসেবে দেখা ঠিক নয়। এটি বিশ্বে বিকল্প অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ার একটি প্ল্যাটফর্ম হতে পারে, যা সদস্য দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করবে।’ 

ব্রিকস এখনো পশ্চিমা জোটের বিকল্প হয়ে উঠেছে কি না, তা নিয়ে বিতর্ক আছে। তবে উদীয়মান শক্তিগুলোর কণ্ঠস্বর হিসেবে এই জোট যে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তা নিয়ে দ্বিমত নেই।

ভারতের নয়াদিল্লিতে এবারে ১৮তম ব্রিকস সম্মেলন হচ্ছে বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, যুদ্ধ ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে। তাই এখন দেখার বিষয়, ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক ক্ষমতার কাঠামোয় নিজেদের অবস্থান কতটা তুলে ধরতে পারে। 

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্রমেই বিপাকে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরানের দখল থেকে হরমুজের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় চ্যালেঞ্জ হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালি সুরক্ষিত...
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার চেহারা কেমন হতে পারে? সেখানে কি আগের মতোই লাখ লাখ সেনা, বিশাল ট্যাংক বহর মোতায়েন কিংবা দীর্ঘস্থায়ী গোলাবর্ষণ হবে? নাকি ভিন্ন কোন কৌশল থাকবে? রুশ গণমাধ্যম আরটির...
আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারত থেকে কাউকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ডিপোর্টেশন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য কোনও রাজ্য সরকারকে আদালতের খরচ বা ক্ষতিপূরণ দিতে বলার ঘটনা এই প্রথম। মুমতাজ বেগমের পরিবার গৌহাটি হাইকোর্টে হেবিয়াস...
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে মর্মে দেওয়া বক্তব্য...
লোডিং...

এলাকার খবর