আটলান্টিকে জাহাজে ‘হান্টাভাইরাসের সংক্রমণ’, ৩ জনের মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২৬, ১০:২০ এএম

আটলান্টিক মহাসাগরে একটি জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আটলান্টিক মহাসাগরে চলাচলকারী ওই প্রমোদতরীতে এই সঙ্কটের কথা জানার পরই তাদের পক্ষে সব ধরনের সাহায্য করা হচ্ছে।

জাহাজটিতে এখনও পর্যন্ত পরীক্ষাগারে হান্টাভাইরাস সংক্রমণের একটি ঘটনা নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও পাঁচটি সন্দেহভাজন ঘটনা রয়েছে। আক্রান্ত ছয়জনের মধ্যে তিনজন মারা গিয়েছেন। এক জন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যায় আছেন।

এই রোগটি সাধারণত ইঁদুর জাতীয় প্রাণি থেকে মানুষের দেহে ছড়ায়। জানা গেছে, আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে কেপ ভার্দেগামী এমভি হন্ডিয়াস জাহাজে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে।

এর আগেই, দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে ওই জাহাজে থাকা যাত্রীদের মধ্যে কয়েক জনের তীব্র শ্বাসকষ্টের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ফস্টার মোহাল জানান, জোহানেসবার্গে চিকিৎসাধীন রোগীর শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে। এটি এমন এক ধরনের ভাইরাস যা রক্তক্ষরণজনিত জ্বর ঘটাতে পারে বলেও জানান তিনি।

হান্টাভাইরাসের সংক্রমণ খুবই বিরল। তবে এ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে এবং এর ফলে গুরুতর শ্বাসযন্ত্রের অসুস্থতা হতে পারে।

প্রতিবেদন বলছে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে আটলান্টিকের ওই জাহাজের ৭০ বছর বয়সী এক যাত্রী এবং তাঁর স্ত্রীরও মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উপসর্গযুক্ত দুই যাত্রীর চিকিৎসার জন্য তাঁদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে জাতীয় কর্তৃপক্ষ এবং জাহাজটির পরিচালনাকারীদের মধ্যে সমন্বয় করা হয়েছে।

জাহাজে ১৭০ জন যাত্রী এবং ৭০ জন ক্রু থাকতে পারেন। অন্য কারোর শরীরে যাতে এই রোগ বা ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেই দিকে লক্ষ্য রেখে পদক্ষেপ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে...
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে প্রায় দেড় হাজার মানুষ। উদ্ধারকারী দল ও সামরিক হেলিকপ্টার দিয়ে নেপাল-চীন সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় নিখোঁজদের...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে। নিখোঁজ প্রায় দেড় হাজার মানুষ। রয়টার্স জানিয়েছে এ খবর।
নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখনও ৮ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। আর এ পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আজ বৃহস্পতিবার...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর