সৌদিতে এক সপ্তাহে ৭৭৬০ অবৈধ বাসিন্দা গ্রেপ্তার 

এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জন অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে চালানো বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৮:৪০ এএম

এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জন অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে চালানো বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

দেশটির সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৬০ জন রেসিডেন্সি বা আকামা আইন লঙ্ঘন করেছেন। ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং এক হাজার ১২৬ জন শ্রম আইন অমান্য করেছেন।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হন এক হাজার ১৮৪ জন। তাদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ার ও ২৮ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকি ২ শতাংশ অন্য দেশের নাগরিক। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় গ্রেপ্তার হন ২৫ জন। সৌদি আরব থেকে এরই মধ্যে ৪ হাজার ৬৯০ জন অবৈধ বাসিন্দাকে বহিষ্কার করা হয়েছে। 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ, পশু কুরবানি এবং হজের বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে...
আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সম্প্রীতি কামনা করেছেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। আজ খুতবায় তিনি তাকওয়া অবলম্বন, আল্লাহর আদেশ মেনে চলা এবং আখিরাতের...
পশ্চিমবঙ্গে সন্দেহভাজন ১২ বাংলাদেশিকে দুটি পৃথক হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। মালদা ও মুর্শিদাবাদে রাখা এসব ব্যক্তির মধ্যে নারী ও শিশুও রয়েছে। ভারতের নতুন সরকারের কড়া অবস্থানের মধ্যেই তাদের আটক...
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। এরই মধ্যে আরাফাতের ময়দানে অবস্থান করছেন হাজিরা।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় ও কৃষি পণ্য খাতে থাকছে সুখবর। কিছু কৃষি ও ভোগ্যপণ্যের ওপর করছাড় দিতে পারে সরকার। ধান, চাল, গম, আলু, গবাদিপশু, বীজসহ প্রায় ৬০ টি...
গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে এক দিনে ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। রোববার গাজা সিটি, খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় এসব হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এতে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। আজ সোমবার...
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় এসি লাগানোর সময় ৬ তলা থেকে পড়ে শামীম হোসেন সাজু (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি নিউ কনফিডেন্স রেফ্রিজারেশন দোকনের মালিক এবং এসির মিস্ত্রি ছিলেন বলে জানা...
লোডিং...

এলাকার খবর