এআই ও এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহারে আরও সংগঠিত জঙ্গিরা

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম

সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে সন্ত্রাসবাদের ধরন। অস্ত্রের পাশাপাশি এখন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডার্ক ওয়েব, এনক্রিপ্টেড অ্যাপ ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আরও সংগঠিত হচ্ছে জঙ্গি গোষ্ঠীগুলো। বিশেষজ্ঞদের মতে, নতুন বাস্তবতায় প্রচলিত সন্ত্রাসবিরোধী কৌশল আর যথেষ্ট নয়।

২০২৪ সালের ২২ মার্চ রাশিয়ার মস্কোর ক্রোকাস সিটি হল হামলায় ১৪৯ জন নিহত ও প্রায় ৬০০ জন আহত হন। এর দায় স্বীকার করে আইএসের আফগান শাখা ইসলামিক স্টেট খোরসান প্রদেশ বা আইএসকেপি। ঘটনার দুই বছর পর এই হামলায় জড়িত ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন রাশিয়ার সামরিক আদালত।

তদন্তে জানা যায়, হামলার পরিকল্পনা হয়েছিল আফগানিস্তানের হেরাত থেকে। পুরো সমন্বয় চলেছে এনক্রিপ্টেড ডিজিটাল প্ল্যাটফর্মে; কোনো পর্যায়েই পরিকল্পনাকারী ও হামলাকারীদের সরাসরি দেখা হয়নি। একই ধরনের কৌশল দেখা যায় ২০২৪ সালের জানুয়ারিতে ইরানের কেরমান হামলাতেও।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, আইএসকেপি এখন সাইবার জগতে ব্যাপকভাবে সক্রিয়। অনলাইন প্রচারণা, সদস্য সংগ্রহ, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থায়ন ও এনক্রিপ্টেড যোগাযোগের মাধ্যমে হামলার পরিকল্পনা—এই চারভাবেই তারা সক্ষমতা বাড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে উদ্বেগের বিষয় জেনারেটিভ এআইয়ের ব্যবহার। এআই দিয়ে দ্রুত বিভিন্ন ভাষায় প্রচারণা চালানোসহ ভবিষ্যতে উগ্রবাদী মতাদর্শে প্রশিক্ষিত চ্যাটবট তৈরি হলে অনলাইনে চরমপন্থায় উদ্বুদ্ধ করা আরও সহজ হয়ে যেতে পারে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই নতুন ধরনের ডিজিটাল সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও উন্নত সাইবার সক্ষমতা গড়ে তোলার বিকল্প নেই।

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
হুতিদের দমনে তিনটি মূল চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। সামরিক অভিযান জোরদার করলেও, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা, রিয়াদের নিরাপত্তায় বড় উদ্বেগ। বিশেষ কোরে বিমানবন্দরে হামলার পর এই উদ্বেগ আরও...
ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় তেল স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে, তেল স্থাপনার আশপাশের এলাকার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সৌদি জোটের মুখপাত্র...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর