সোমালিয়ায় জেল ভেঙে পালানোর চেষ্টাকালে বন্দুকযুদ্ধে নিহত ৮

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৪:৪৮ পিএম

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি কারাগার ভেঙে পালানোর চেষ্টাকালে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩ জন কারারক্ষী ছিল, বাকি ৫ জন মৃত্যুদণ্ড পাওয়া কয়েদি ছিল। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন কয়েদি ও ৩ কারারক্ষী। তবে শেষপর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি। খবর আল–জাজিরার।

সোমলিয়া সরকারের নিরাপত্তা সূত্র জানায়, যে কয়েদিরা পালানোর চেষ্টা করেছিল তারা আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী আল-শাবাবের সদস্য ছিল। কারাগারের নিরাপত্তাব্যবস্থা ফাঁকি দিয়ে গোপনে অস্ত্র সরবরাহের পর এই কয়েদিরা পালানোর পরিকল্পনা করেছিল।

দেশটির সেনাবাহিনীর কারারক্ষীর মুখপাত্র কর্নেল আব্দিকানি খালাফ জানান, শনিবার শহরের প্রধান কারাগারে সশস্ত্র কয়েদিরা পালানো চেষ্টা করলে কারাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

আব্দিকানি খালাফ বলেন, ‘কয়েদিরা কারাগারে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। তবে শেষ পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি।’

সোমালিয়ার জাতীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিরাপত্তাবাহিনী একটি অপারেশন শেষ করেছে, যেখানে মৃত্যুদণ্ড পাওয়া সন্ত্রাসীরা কারারক্ষীদের ওপর হামলা করেছিল।

কারাগারটির আশপাশের স্থানীয় বাসিন্দারা গ্রেনেড বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্থানীয় প্রত্যক্ষদর্শী আবদিরহমান আলী এএফপিকে বলেন, ‘কারাগারের ভেতরে একটি বিস্ফোরণ ঘটে এবং এর পর ব্যাপক গুলিবিনিময় হয়।’

আরেক প্রত্যক্ষদর্শী শুসেব আহমেদ বলেন, ‘আমার ভাই কারাগারের নিরাপত্তারক্ষীদের একজন সদস্য। আমি ভাইকে ফোন করেছিলাম তিনি বললেন যে, আল-শাবাবের বেশ কয়েকজন বন্দী গোপনে অস্ত্র এবং গ্রেনেড সংগ্রহ করেছে এবং পালানোর চেষ্টা করেছে।’

জঙ্গি গোষ্ঠী আল-শাবাব ১৭ বছরেরও বেশি সময় ধরে সোমালিয়ার সরকার পতনের জন্য চেষ্টা করছে। রাজধানী মোগাদিশুসহ দেশের বিভিন্ন অংশে এরা বেশ কয়েকবার বোমা হামলা ও অন্যান্য হামলা চালিয়েছে।

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে নৌকা ডুবে অন্তত ১৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ শিশু রয়েছে। এখনও নিখোঁজ ৮৪ জন।
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ডিপোর্ট করতে ৩১টি দেশের সঙ্গে একটি চুক্তির অনুমোদন করেছে আমেরিকা। অভিবাসীদের নেওয়ার বিনিময়ে এই দেশগুলোকে মোট ৪১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন...
সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যে সোনার খনি ধসে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫০ জন। গত মঙ্গলবার পশ্চিম কোরদোফানের আল-জারা খনিতে খনিতে একের পর এক সুড়ঙ্গ ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
ডিআর কঙ্গোর বুকাভুতে শহরের একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর