কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ এএম

ডিআর কঙ্গোর বুকাভুতে শহরের একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। রয়টার্স জানিয়েছে এ খবর।

স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রায় ৫০ জন শিক্ষার্থী ও শিক্ষককে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা ছিল আশংকাজনক।

দেশটির বিদ্রোহী গোষ্ঠী এএফসিএম টুয়েন্টি থ্রির এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত ২৪ জনের মধ্যে ১৯ জন মেয়ে ও ৫ জন ছেলে। আহত হয়েছেন অন্তত ২৯ জন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, স্কুল থেকে পরবর্তীতে আশপাশের বসতিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ক্লিনিকসহ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পাঁচশ বাড়িঘর। এদিকে এখনো আগুন লাগার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। 

ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮৭ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের পাশের সড়কে একটি কার্গো বিমান ছিটকে পড়েছে। এসময় উড়োজাহাজটি ওই সড়কে থাকা কয়েকটি গাড়িতে আঘাত করে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে।
নেপালে বন্যা-ভূমিধসের ১০ম দিনে এক নারী ও এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
আফ্রিকা মহাদেশের আয়তন বাড়িয়ে এবং উত্তর আমেরিকা ও ইউরোপকে ছোট করে দেখিয়ে বিশ্বের নতুন মানচিত্র গ্রহণের পক্ষে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। তবে সংস্থাটির এই পদক্ষেপে মোটেও খুশি নয়...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে...
সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
লোডিং...

এলাকার খবর