কেনিয়ায় স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে নিহত ১৬

কেনিয়ার নাকুরু কাউন্টির একটি মেয়েদের স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত ৭৯ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কেনিয়া রেডক্রস এবং পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

আপডেট : ২৯ মে ২০২৬, ০৮:২৯ এএম

কেনিয়ার নাকুরু কাউন্টির একটি মেয়েদের স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত ৭৯ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কেনিয়া রেডক্রস এবং পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।  

অগ্নিকাণ্ডের সময় ছাত্রীরা হোস্টেলে ঘুমাচ্ছিল বলেও জানানো হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি, এ নিয়ে তদন্ত চলছে। ছাত্রাবাসের যে ব্লকে আগুন লেগেছে সেখানে অন্তত ২২০ জন ছাত্রী থাকত।

কেনিয়ার আবাসিক স্কুলগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে এমন বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ছাত্রাবাসগুলোতে অতিরিক্ত শিক্ষার্থী রাখা এবং নিরাপত্তা নির্দেশিকা সঠিকভাবে পালন না করাকে এত বেশি হতাহতের কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বিক্ষোভরত ফরাসি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনের কেন্দ্রবিন্দু প্যারিসের সাঁ-দেনি শহরের পল...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর