আমাজনের গহীন বনে মিলল প্রাচীন শহর

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম

মহাবন আমাজনের বাসিন্দাদের নিয়ে সবার ধারণা—সেখানে ছোট ছোট আদিবাসী গোষ্ঠীর বাস। তারা গাছের বাকল ও লতাপাতাকে দেহের আবরণ হিসেবে ব্যবহার করে। এমনকি এক সময় এখানকার বাসিন্দারা নগ্ন হয়ে থাকত বলেও ধারণা করা হয়। এখনো কিছু জাতি নগ্ন হয়ে থাকে বলেই বেশ কয়েকটি প্রতিবেদনে উঠে এসেছে। 

এবার আমাজনের যে রহস্যের উন্মোচন হলো, তা সবাইকে তাক লাগিয়ে দেবে। এই রেইনফরেস্ট নিয়ে প্রথাগত ধারণাকেই বুড়ো আঙুল দেখাবে এই উন্মোচন। আমাজনের গহীণ অরণ্যে এবার পাওয়া গেছে শহর। লকলকিয়ে বেড়ে ওঠা গাছপালার আড়ালে হাজার বছর ধরে অগোচরে ছিল বেশ বড় আয়তনের পুরোনো এই শহর। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পূর্ব ইকুয়েডরের ইউপানো এলাকার কাছের এই শহরের অস্তিত্ব প্রথম জানতে পেরেছেন ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের ইনভেস্টিগেশন বিভাগ। এই বিভাগের প্রধান স্টেফান রোস্টারিন জানান, এই শহরের রাস্তা ও খালগুলো ইউপানো এলাকার বাড়িঘর ও প্লাজার সঙ্গে যুক্ত ছিল।

আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এই এলাকার মাটি আগের চেয়ে অনেক উর্বর হয়। কিন্তু এই আগ্নেয়গিরির কারণেই এই শহর ও সমাজ ধ্বংস হয়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। পেরুর মাচুপিচুর মতো শহরের খোঁজ আগেই পাওয়া গেছে। এবার পাওয়া শহরের মানুষেরা যাযাবর জীবনযাপন করত, নাকি ছোট্ট বসতি গড়ে থাকত, তা এখনো গবেষণাধীন। 

ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের ইনভেস্টিগেশন বিভাগের প্রধান স্টেফান রোস্টারিন বলেন, ‘আমাজনে খোঁজে পাওয়া সবচেয়ে পুরোনো সাইট এই শহর। সভ্যতা নিয়ে আমাদর সব ধারণাই ইউরোপকেন্দ্রিক। কিন্তু এই আবিষ্কার প্রমাণ করল, সংস্কৃতি ও সভ্যতা নিয়ে আমাদের ভাবনায় পরিবর্তন আসা দরকার।’

গবেষক দলের আরেক সদস্য অ্যান্তোইন ডোরিসন বলছেন, ‘আমাজনের সংস্কৃতি নিয়ে আমাদের যে ধারণা ছিল, তা ভুল প্রমাণ করল এই শহর।’

গবেষকেরা বলছেন, এই শহর আড়াই হাজার বছর আগে গড়ে ওঠে। এখানে এক হাজার বছর ধরে মানুষ বসবাস করেছে। তবে সেখানে একই সঙ্গে কতজন মানুষ থাকত, তা বলা যাচ্ছে না। আনুমানিক ১০ হাজার থেকে ১ লাখ হতে পারে।

৩০০ বর্গকিলোমিটার এলাকায় খুঁড়ে এসব তথ্য জানতে পেরেছেন প্রত্নতাত্ত্বিকেরা। রাস্তাগুলোই এই গবেষণার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন গবেষক অ্যান্তোইন ডোরিসন। তিনি জানান, এসব রাস্তা সুপরিকল্পিতভাবে বানানো। ছোট ছোট নয়, লম্বা দূরত্বের জন্য তৈরি করা হয়েছে। আর এর বাঁকগুলোও একদম সুচারু।

এর আগে ১৯৭০–এর দশকে এই শহরের কিছুটা নমুনা পাওয়া গিয়েছিল। ২৫ বছরের গবেষণার পর এবার পুরোপুরিভাবে জানা গেল, এখানে শহর ছিল।

ব্রিটেনে ঐতিহ্যবাহী পাব দ্রুত বন্ধ হয়েচ্ছে। চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসে প্রতিদিন গড়ে প্রায় দুইটি করে পাব বন্ধ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিল্প সংগঠন। ব্রিটিশ বিয়ার অ্যান্ড পাব অ্যাসোসিয়েশন...
যিশুখ্রিস্টের ‘শ্রাউড অব তুরিন’ নিয়ে নতুন গবেষণায় পাওয়া গেছে ভারতীয় উপমহাদেশের ডিএনএ। এই প্রাচীন লিনেন কাপড় কি ভারতে তৈরি? জানুন রহস্যঘেরা এই ঐতিহাসিক নিদর্শনের নতুন তথ্য।
বিশ্বজুড়ে দেখা মিলেছে বছরের সবচেয়ে বড় ও শেষ সুপারমুন ‘কোল্ড সুপারমুন’-এর। নাসার তথ্য মতে, এ বছরের তৃতীয় সুপারমুন এটি। উজ্জ্বল এই চাঁদ আর্জেন্টিনা, চিলি, স্পেনসহ বিভিন্ন অঞ্চলের আকাশে নজর কাড়ে। এ...
গাজায় টানা দুই বছরের ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন এক লাখেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের প্রায় ২৭ শতাংশই ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রায় ২৪ শতাংশ নারী। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
মৌলভীবাজারে ৯৯৬ কোটি টাকার মনু নদী সংরক্ষণ প্রকল্প চললেও রাজনগরে অব্যাহত নদীভাঙন। বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম, দুর্ভোগে ৫০ হাজার মানুষ।
মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর