গাজায় ২ বছরের ইসরায়েলি হামলায় লাখের বেশি ফিলিস্তিনি নিহত, ২৭ শতাংশই শিশু

ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, গাজায় দুই বছরে ১ লাখের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন; নিহতদের ২৭% শিশু ও ২৪% নারী।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম

গাজায় টানা দুই বছরের ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন এক লাখেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের প্রায় ২৭ শতাংশই ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রায় ২৪ শতাংশ নারী। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানাচ্ছে, এরইমধ্যে ৬৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

তবে প্রাণহানির এই সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট। গবেষণা প্রকল্পের কো-লিডার ইরিনা চেন জানান, বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে সঠিক মৃতের সংখ্যা নিরূপণের চেষ্টা চলছে। সরকারি হিসাবের বাইরে বিপুল মৃত্যু নথিভুক্ত না হওয়ায় প্রকৃত চিত্র আরও বড় হতে পারে বলেও দাবি তাঁর।

গবেষকদের হিসাব অনুযায়ী, যুদ্ধের প্রথম দুই বছরে গাজায় নিহতের সংখ্যা ৯৯ হাজার ৯৯৭ থেকে ১ লাখ ২৫ হাজার ৯১৫-এর মধ্যে। গড় হিসেবে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় প্রায় ১ লাখ ১২ হাজার ৬৯ জন।

ম্যাক্স প্ল্যাঙ্ক গবেষক দল বিভিন্ন উৎসের তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি স্বাধীন পরিবারভিত্তিক সমীক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মৃত্যুসংবাদও বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বয়স ও লিঙ্গভিত্তিক হিসাব অনুযায়ী, নিহতদের প্রায় ২৭ শতাংশই ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রায় ২৪ শতাংশ নারী। গবেষকদের ব্যাখ্যা, নারী ও বয়স্কদের মৃত্যুর তথ্য অনেক সময় আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয় না। ফলে সরকারি হিসাব প্রকৃত পরিস্থিতি তুলে ধরে না।

যুদ্ধ গাজাবাসীর জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলেছে। যুদ্ধের আগে নারীদের গড় আয়ু ছিল ৭৭ বছর আর পুরুষদের ৭৪ বছর। কিন্তু ২০২৪ সালের বিশ্লেষণ বলছে, বর্তমান পরিস্থিতিতে নারীদের প্রত্যাশিত আয়ু কমে হয়েছে ৪৬ বছর এবং পুরুষদের ৩৬ বছর। এই পরিসংখ্যান চলমান সংকটের দীর্ঘ মেয়াদি ঝুঁকি স্পষ্ট করে।

গবেষণার সামগ্রিক বিশ্লেষণে দেখা যায়, সরকারি হিসাবের বাইরে গাজার সাধারণ মানুষের মৃত্যু ঝুঁকি বাস্তবে আরও ভয়াবহ। দীর্ঘমেয়াদে এই যুদ্ধ মানবিক বিপর্যয়কে আরও তীব্র করে তুলছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর