বাইডেন সরে দাঁড়ালে কে হবেন ডেমোক্র্যাটদের প্রার্থী?

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১২:৫৭ পিএম

আটলান্টায় অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে খোদ নিজ দলে ভেতর থেকেই। ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর প্রার্থীতা থেকে তাঁর সরে দাঁড়ানোর বিষয়টিও এখন জোর আলোচনায়। তিনি যদি সরে দাঁড়ান তাহলে কে হবেন ডেমোক্র্যাটিদের প্রেসিডেন্ট প্রার্থী। সেক্ষেত্রে বেশ জোড়ালো ভাবে নাম আসতে শুরু করেছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের।

এনিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ডেমোক্র্যাট গভর্নরদের সাথে জরুরি বৈঠক করতে যাচ্ছেন। ট্রাম্পের বিরুদ্ধে বিপর্যয়কর বিতর্কের পরে ডেমোক্র্যাট পার্টির স্ট্যান্ডার্ড-ধারক হিসাবে তাঁর ফিটনেস সম্পর্কে তাদের আশ্বস্ত করার জন্য সাংসদের সাথে কথা বলবেন।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় ডেমোক্র্যাটিক গভর্নরদের সাথে বাইডেনের ওই বৈঠক করার কথা রয়েছে। যারা ওয়াশিংটনে যেতে পারেননি তাদের জন্য বৈঠকটি প্রাথমিকভাবে ভার্চুয়ালে হবে বলে মনে করা হচ্ছে।

বাইডেন ইতিমধ্যে মঙ্গলবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধি হাকেম জেফ্রিস এবং বুধবার সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা সেনেটর চক শুমারের সাথে কথা বলেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা।

এদিকে, ডেমোক্র্যাটিক পার্টির কিংমেকার এবং বাইডেনের ২০২০ সালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জিম ক্লাইবার্ন বুধবার সিএনএনকে বলেন, ‘বাইডেন যদি নির্বাচন থেকে সরে দাঁড়ান তাহলে দলের একজন প্রাথমিক বিকল্প রাখা উচিত।’

সমালোচনার শুরু হওয়ার পর দলের জ্যেষ্ঠ সদস্য হিসেবে বাইডেন সড়ে গেলে তার জায়গায় কে আসবেন তা নিয়ে প্রথম মুখ খুললেন জিম ক্লাইবার্ন। গত মঙ্গলবার তিনি জানান, বাইডেন সড়ে গেলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই হবেন প্রেসিডেন্ট প্রার্থী। যদি সে মনোনীত হয় তাহলে তার জন্য আমাদের একজন যোগ্য এবং শক্তিশালী রানিংমেট দরকার। এই সবই আমাদের একটি সুযোগ, শুধু টিকিটের শীর্ষে কে থাকা ভালো হবে তা পরিমাপ করার নয়, বরং দ্বিতীয় স্থানে কে সেরা হবে সেটাও পাওয়া যাবে।

অবশ্য বাইডেনের প্রার্থিতা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে সংশয়ের খবর এই প্রথম নয়। এর আগে দলীয় প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে গত জানুয়ারিতে পরিচালিত রয়টার্স–ইপসস পরিচালিত জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী ডেমোক্র্যাটদের ৪৯ শতাংশই বাইডেনের নির্বাচনে প্রার্থী হওয়ার বিপক্ষে।

মজার বিষয় হচ্ছে, বিভিন্ন জরিপে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যথাক্রমে ৭৮ ও ৮১ বছর বয়সী দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প—কারওই গ্রহণযোগ্যতা ৪০ শতাংশের বেশি আসেনি। ফলে দুই অজনপ্রিয় প্রার্থীর মধ্যে একজনকে বেছে নিতে হবে আমেরিকানদের। এই বাস্তবতা বদলের অংশ হিসেবেই সামনে এসেছে বাইডেনের সরে দাঁড়ানোর প্রসঙ্গ। মুশকিল হচ্ছে বাইডেন ও ট্রাম্প উভয়ের জন্যই আগামী নির্বাচন তাঁদের রাজনৈতিক ভিত টিকিয়ে রাখার লড়াই। এবং কিছুটা ব্যক্তিগত বিষয়ও এর সাথে জড়িয়ে আছে।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর