দলের লোকেরাই চান, বাইডেন সরে দাঁড়ান

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৮:২০ পিএম

প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর তমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা আরও কমেছে। নির্বাচন থেকে তাঁর সরে দাঁড়ানোর বিষয়টি এখন জোর আলোচনায়। এটি শুধু বিরোধী পক্ষের নয়। তাঁর নিজ দল ডেমোক্রেটিক পার্টির এক–তৃতীয়াংশই মনে করেন, আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত বাইডেনের।

রয়টার্স/ইপসস পরিচালিত এ সম্পর্কিত এক জরিপের ফল মঙ্গলবার প্রকাশের পর বিষয়টি নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়েছে। জরিপে অংশ নেওয়া ডেমোক্র্যাটদের ৩২ শতাংশই মনে করেন, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত বাইডেনের। এ ক্ষেত্রে তাঁরা সিএনএন আয়োজিত প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রসঙ্গ টেনে জানান, ওই বিতর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একের পর এক মিথ্যা বললেও তাঁকে চ্যালেঞ্জ জানাতে পারেননি বাইডেন।

মজার বিষয় হচ্ছে, বিভিন্ন জরিপে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যথাক্রমে ৭৮ ও ৮১ বছর বয়সী দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প—কারওই গ্রহণযোগ্যতা ৪০ শতাংশের বেশি আসেনি। ফলে দুই অজনপ্রিয় প্রার্থীর মধ্যে একজনকে বেছে নিতে হবে আমেরিকানদের। এই বাস্তবতা বদলের অংশ হিসেবেই সামনে এসেছে বাইডেনের সরে দাঁড়ানোর প্রসঙ্গ। মুশকিল হচ্ছে বাইডেন ও ট্রাম্প উভয়ের জন্যই আগামী নির্বাচন তাঁদের রাজনৈতিক ভিত টিকিয়ে রাখার লড়াই। এবং কিছুটা ব্যক্তিগত বিষয়ও এর সাথে জড়িয়ে আছে।

অবশ্য বাইডেনের প্রার্থিতা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে সংশয়ের খবর এই প্রথম নয়। এর আগে দলীয় প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে গত জানুয়ারিতে পরিচালিত রয়টার্স/ইপসস পরিচালিত জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী ডেমোক্র্যাটদের ৪৯ শতাংশই বাইডেনের নির্বাচনে প্রার্থী হওয়ার বিপক্ষে।

এদিকে প্রশ্ন উঠেছে, বাইডেন যদি সরে দাঁড়ান, তবে ডেমোক্র্যাট প্রার্থী কে হবেন? রয়টার্স জানাচ্ছে, এখন পর্যন্ত এর উত্তর জানা নেই। তবে কমলা হ্যারিসসহ অনেকের নাম শোনা যাচ্ছে।

আরও পড়ুন:

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর