ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন জেলেনস্কিও, যুদ্ধ কী থামবে?

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

আনুষ্ঠানিক ফল এখনো আসেনি। যদিও ফক্স নিউজ বলছে, প্রাথমিক ফলাফলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে গেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনিই হতে চলেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বেশ কয়েকজন বিশ্বনেতা। তাঁদের মধ্যে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এটি দুর্দান্ত এক জয়। তিনি আশা প্রকাশ করে বলেছেন, তাঁর প্রেসিডেন্সির সময় ইউক্রেন আরেকটু শান্তির দিকে এগিয়ে যাবে।

জেলেনস্কি এক্সে লেখেন, বৈশ্বিক বিষয়ে শক্তির মাধ্যমে শান্তি পদ্ধতির প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিকে আমি প্রশংসা করি। এটি সেই সঠিক নীতি, যা কার্যত ইউক্রেনে শুধু শান্তি আনতে পারে। আমি আশাবাদী যে, আমরা একসাথে এটি কার্যকর করতে পারব।’

এ ছাড়া শুভেচ্ছা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দার লিয়েন। তিনি বলেন, ‘আমাদের মানুষদের মধ্যে সম্পর্ক সঠিক পথে রাখতে আমরা বাধ্য। আমরা ৮০ কোটি মানুষকে এক করছি।’

মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে ছিল রাশিয়া ও ইউক্রেন। যুদ্ধরত এই দেশ দুটো পর্যবেক্ষণ করেছে মূলত ট্রাম্প জেতেন কিনা সেটি দেখার জন্য। তিনি জিতে যাচ্ছেন, হয়তো ইউক্রেনে সহায়তা কমে যেতে পারে। তার প্রভাব পড়বে যুদ্ধে। বিশ্লেষকেরা এমনটাই বলছেন। 

এমনকি ট্রাম্পও বলেছেন, তিনি চাইলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। ধারণা করা হচ্ছে, ক্ষমতায় গেলে তিনি সহায়তা বন্ধ করে দিয়ে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে বাধ্য করতে পারেন। এতে করে ইউক্রেনের বেশকিছু এলাকা পেয়ে যাবে রাশিয়া। 

এ ব্যাপারে ইউরেশিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি আইয়ান ব্রেমার সংবাদমাধ্যম সিএনবিসিকে বলছেন, ‘মার্কিন নির্বাচন ইউক্রেনীয়দের হাত জোর করে বেঁধে দিতে পারে। কারণ ট্রাম্পের জয় অবিলম্বে আমেরিকান নীতি অভিমুখী পরিবর্তনের দিকে নিয়ে যাবে এবং আলোচনার জন্য কিয়েভের ওপর আরও অনেক বেশি চাপ সৃষ্টি করবে, যার অর্থ ইউক্রেনীয়দের শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে, তারা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সমর্থক থেকে বিচ্ছিন্ন হতে চায় কি না।’

এরই মধ্যে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। 

পোস্টে মোদি লেখেন, ‘আমার বন্ধুকে আন্তরিক অভিনন্দন @realDonaldTrump আপনার ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য। আপনার পূর্ববর্তী মেয়াদের ওপর ভিত্তি করে আপনার এই সফলতা। ভারত-আমেরিকার বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে সহযোগিতা নবায়নের জন্য উন্মুখ হয়ে আছি। আসুন এক সঙ্গে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।’

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তাটি দেন।

পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘প্রিয় ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতি দেয়।’

আরও পড়ুন:

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর