ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণ বন্ধ’ ঘোষণা করলেন ট্রাম্প 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

ভেনেজুয়েলার আকাশসীমা 'সম্পূর্ণ বন্ধ' বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রাম্প লিখেছেন, ‘সব এয়ারলাইনস, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানবপাচারকারীদের বলছি—ভেনেজুয়েলার ওপর এবং আশপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ বলে বিবেচনা করুন।’

ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলছে। গত সপ্তাহে মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এফএএ আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোকে সতর্ক করে বলেছিল, ভেনেজুয়েলার ওপর দিয়ে উড়তে গেলে ঝুঁকির মুখে পড়তে হতে পারে।

এফএএ-এর সতর্কতার পর ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে বেশ কয়েকটি এয়ারলাইনস। এর মধ্যে ছয়টির কার্যক্রমের অনুমতি বাতিল করে ভেনেজুয়েলা সরকার।

সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, খুব শিগগিরই ভেনেজুয়েলায় নতুন অভিযান শুরু করতে যাচ্ছে আমেরিকা। দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নতুন অভিযানের প্রথম ধাপ হিসেবে গোপন অভিযান শুরুর সম্ভাবনাই বেশি।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর