নিজেকে যে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করলেন ট্রাম্প

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করার ইঙ্গিত দিয়েছেন। মাদুরো গ্রেপ্তার, তেল সম্পদ নিয়ন্ত্রণ ও ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নিয়ে বিস্তারিত।

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি দিয়ে এমন ইঙ্গিত দেন তিনি। 

গতকাল ১১ জানুয়ারি রাতে ট্রুথ সোশ্যালে একটি স্ক্রিনশট পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবিটি দেখতে অনেকটা তাঁর উইকিপিডিয়া পেজের মতো। তবে সেখানে তাঁর ছবির ঠিক নিচে লেখা রয়েছে– ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’। এরপর লেখা আছে, ২০২৬ সালের জানুয়ারিতে তিনি এই দায়িত্ব নেন। এর নিচে তাঁর আগের বাকি তথ্য।

এর আগে গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে তুলে নিউইয়র্ক সিটিতে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তারা নিউইয়র্কের ফেডারেল কারাগারে আছেন। 

ট্রুথ সোশ্যালে এই স্ক্রিনশট পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ছবি: ট্রুথ সোশ্যালভেনেজুয়েলা জ্বালানি তেলসমৃদ্ধ দেশ। মাদুরো ও তাঁর স্ত্রীকে তুরে নেওয়ার পর ট্রাম্প ঘোষণা করেন, দেশটির তেল সম্পদের তদারকি এখন থেকে যুক্তরাষ্ট্র করবে। কয়েক দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে এবং দেশের সরকারের সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে। পরবর্তীতে ‘উপযুক্ত সময়ে’ তেলের পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে।

নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার সেনাবাহীর পক্ষ থেকেও ডেলসিকে সমর্থন জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ছিল, চার-পাঁচ সপ্তাহে শেষ হবে ইরান যুদ্ধ। তবে ৬ মাসেও মিলছে না সমাধান। ইরানের সরকার পতন, পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া—কোনো...
ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অর্থনৈতিক ও সামরিক দুই ধরনের পদক্ষেপই কার্যকর থাকবে। একইসাথে ইরানের সাথে আলোচনায় তার কোনো তাড়াহুড়ো নেই বলেও...
ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ায় আমেরিকানদের মধ্যে যুদ্ধের প্রতি সমর্থন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক কমে গেছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা পূর্বের যেকোনো সময়ের...
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অভিযান আন্তর্জাতিক রাজনীতিতে তৈরি করেছে নতুন উত্তেজনা। নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের অর্থনীতি দুর্বল করার পাশাপাশি দেশটির বাণিজ্যিক অংশীদারদের ওপরও চাপ...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর