এবার নিজের কার্যালয় থেকে বাইবেল পাঠ করবেন ট্রাম্প

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম

পোপ লিও'র সঙ্গে বাকযুদ্ধে জড়ানো এবং নিজেকে ‘যিশু’ হিসেবে উপস্থাপন করে এআই ছবি (কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি) পোস্ট করার পর উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবার নিজের কার্যালয় (ওভাল অফিস) থেকে বাইবেল পাঠ করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।

বর্তমান মার্কিন প্রশাসনের সরকারি কর্মকাণ্ডে ধর্মকে, বিশেষ করে খ্রিস্টধর্মকে যুক্ত করার ধারাবাহিকতায় ‘আমেরিকা রিডস দ্য বাইবেল’ শীর্ষক এক বিশেষ কর্মসূচিতে অংশ নিচ্ছেন ট্রাম্প। সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

এই কর্মসূচির অংশ হিসেবেই আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) ওভাল অফিস থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে পবিত্র বাইবেল পাঠ করবেন তিনি। আয়োজকদের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

গত সপ্তাহজুড়ে ডোনাল্ড ট্রাম্প দুটি বড় ধরনের ধর্মীয় বিতর্কের কেন্দ্রে ছিলেন। প্রথমত, ইরান যুদ্ধ নিয়ে পোপ চতুর্দশ লিও’র শান্তিবাদী অবস্থানের কড়া সমালোচনা করেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি পোপ লিও’র ভক্ত নন। 

দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে যিশু খ্রিস্টের আদলে এআই দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করে তোপের মুখে পড়েন তিনি। পরে নিজের কট্টর সমর্থকদের চাপে সেই ছবি মুছে ফেললেও তাতে বিতর্ক থামেনি। বিশ্লেষকদের মতে, সেই ক্ষত মুছতেই ওভাল অফিস থেকে এবার বাইবেল পাঠের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প।

আয়োজকরা জানিয়েছেন, ট্রাম্প বাইবেলের ‘সেকেন্ড ক্রনিকলস ৭:১৪’ অংশটি পাঠ করবেন। এই অংশে মূলত জনগণের বিনয়, প্রার্থনা এবং পাপ থেকে মুক্তির মাধ্যমে দেশ ও ভূমিকে ‘সুস্থ’ করার কথা বলা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার সময়ও ট্রাম্প সমর্থকরা এই বিশেষ শ্লোকটি ব্যবহার করেছিলেন।

প্রেসিডেন্টের এই বাইবেল পাঠ কর্মসূচিতে প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং চিফ অব স্টাফ সুজি ওয়াইলসসহ উর্ধ্বতন কর্মকর্তারা এই বিশেষ ভিডিও বার্তায় যুক্ত হবেন।

সিরাকিউজ ইউনিভার্সিটির অধ্যাপক মার্গারেট সুসান থম্পসন সিএনএন-কে বলেন, আমেরিকান নেতারা ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস থেকে রাষ্ট্র পরিচালনা করতেই পারেন, তবে সমস্যা হয় যখন কোনো নির্দিষ্ট ধর্মীয় মতবাদকে পুরো জাতির জন্য বাধ্যতামূলক বা আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়।

ট্রাম্পের এই বাইবেল পাঠের সিদ্ধান্তটি তাঁর ইভানজেলিকাল খ্রিস্টান ভোটব্যাংককে পুনরায় সংহত করার একটি রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
ভেনেজুয়েলায় মজুত ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আর এই চুক্তি...
প্রতিপক্ষ চীনের কাছে যেখানে রয়েছে মাত্র ৩টি বিমানবাহী রণতরী, সেখানে যুক্তরাষ্ট্রের বহরে আছে ১১টি। সংখ্যার বিচারে এগিয়ে থেকেও বিশ্বজুড়ে একসঙ্গে সামরিক উপস্থিতি বজায় রাখতে হিমশিম খাচ্ছে মার্কিন...
ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অর্থনৈতিক ও সামরিক দুই ধরনের পদক্ষেপই কার্যকর থাকবে। একইসাথে ইরানের সাথে আলোচনায় তার কোনো তাড়াহুড়ো নেই বলেও...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর