ব্রাজিলে মিনিবাস–ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ২৩ 

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৮:০৯ এএম

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। স্থানীয় সময় বুধবার ভোরে পারানা অঙ্গরাজ্যের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে এ খবর। 

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্রাকটি বিপরীত লেনে ঢুকে পড়ার পর মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের বেশিরভাগ যাত্রী এবং ট্রাকচালক নিহত হন।

দুর্ঘটনার পর প্রায় ৭ ঘণ্টা মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। ফরেনসিক বিশেষজ্ঞ ও ফেডারেল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের পর সড়কটি খুলে দেওয়া হয়।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি নিয়মিত ঘটনা। বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হন। তাদের বড় অংশই ছিলেন মোটরসাইকেল আরোহী। 

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর