কুয়েতে ড্রোন হামলায় ইতালির ২ নাগরিক নিহত 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ইরানের ছোঁড়া ড্রোন প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে প্রথমে ৪ জন আহত হন। 

পরে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু হয় বলে জানিয়েছে ইতালির বার্তা সংস্থা এএনএসএ।

এছাড়া এ হামলার ঘটনায় একজন কুয়েতি ও একজন পাকিস্তানি নাগরিক আহত হন বলে জানায় কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এদিকে, ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনী। 

বাহিনীর মুখপাত্র সরদার শেখরচি জানান, কুয়েতে তারা কোনো হামলা বা অভিযান চালায়নি। তার দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অতীতেও মিথ্যা হামলার ঘটনা সাজিয়ে আঞ্চলিক অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় ইরানের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হচ্ছে বলে জানায় শেখরচি। 

উপসাগরীয় অঞ্চলের ছোট দেশ হলেও কুয়েতে যুক্তরাষ্ট্রের বড় সামরিক উপস্থিতি রয়েছে। ইরানের হামলার অন্যতম লক্ষ্য এসব ঘাঁটি ও সামরিক স্থাপনা।

ইরানে হামলা চালাতে আমেরিকার সামরিক সহায়তার প্রয়োজন নেই বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সেইসঙ্গে ওয়াশিংটনকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে বড় ধরনের হামলা চালাতে ইসরায়েলি বাহিনী প্রস্তুত বলেও জানিয়েছেন...
দুটি পারমাণবিক স্থাপনার মাঝামাঝি এলাকায় পাহাড়ের ভেতরে বিশাল এক ভূগর্ভস্থ কমপ্লেক্স নির্মাণ করছে ইরান। নতুন স্যাটেলাইট চিত্রে স্থাপনাটির নির্মাণকাজের অগ্রগতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার অবস্থান এবং...
মিশরের রাজধানী কায়রোতে জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত...
ইউক্রেনে এই শীতে বাড়ছে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি। দেশটির জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলা জোরদার হওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। বিশেষজ্ঞদের আশঙ্কা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে পারমাণবিক...
আবারও বৈঠকে বসতে যাচ্ছে মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্য সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আগামী শুক্র ও শনিবার পাকিস্তানের ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 
ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক কামরুল আহম্মেদ বাদী হয়ে...
উত্তর কোরিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের সক্ষমতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। বিভিন্ন সামরিক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মিশনে এসব অস্ত্র মোতায়েনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর