আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ এএম

এবার আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কার জেতার কয়েক ঘণ্টা পরই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। খবর রয়টার্সের।

আইসিসি–কে বেআইনি অভিহিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই আদালতের সাথে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হবে এবং এর অর্থ ও সম্পদের উৎস বন্ধ করে দেওয়া হবে। 

এছাড়া, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার সক্ষমতা পঙ্গু করে দেওয়ার হুমকিও দেন মার্কো রুবিও। 

নিষেধাজ্ঞার যৌক্তিকতা হিসেবে ট্রাম্প প্রশাসন- আফগানিস্তানে সংঘটিত বিভিন্ন অপরাধের বিষয়ে আদালতের চলমান তদন্তের কথা উল্লেখ করেছে। যেখানে, মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা জড়িয়ে পড়তে পারেন। 

এছাড়া, গাজায় যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহুর ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিও কারণ হিসেবে দেখানো হয়েছে।

মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আস্থা প্রায় সাড়ে ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সেপ্টেম্বরে দেশটির ভোক্তা আস্থা সূচক ৬ দশমিক ৭ পয়েন্ট কমে ৮১ দশমিক ৯-এ নেমে এসেছে, যা ২০১৪ সালের পর সর্বনিম্ন। 
নেতানিয়াহু বলেন, তদন্তে হামলাকারীর মধ্যে ইসলামপন্থী উগ্রবাদে দীক্ষিত হওয়ার তথ্য পাওয়া গেছে। হামলাকারী ওমানের নাগরিক এবং বিমানটি নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটি বিধ্বস্ত করার সম্ভাবনাই বেশি ছিল।
ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এ হুমকি দেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর। 
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন মহালয়া আজ শনিবার। এর মধ্য দিয়ে দুর্গা পূজার ক্ষণগণনা শুরু হলো। সকালে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যে আহ্বান জানানো হয় দেবী...
নতুন এই বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না বলে মন্বব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। শনিবার সকালে রাজধানীর গুলশান–বনানী সার্বজনীন পূজা...
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। শুক্রবার বিকালে ঢাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর