ভেনেজুয়েলায় ফিরলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী ‘নির্বাসিত’ মাচাদো

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএম

প্রায় এক বছর নির্বাসনে থাকার পর নিজ দেশে ফিরেছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। 

স্থানীয় সময় রোববার তার এই প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বসিত জনতার ঢল নামে। দেশে ফিইে যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

এএফপি জানিয়েছে, মাচাদো রাজধানী কারাকাসের দিকে গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে যাওয়ার সময় মহাসড়ক, টোল প্লাজা ও শহরের সড়কগুলোতে হাজার হাজার মানুষ ভেনেজুয়েলার পতাকা হাতে জড়ো হন। এ সময় তারা ‘স্বাধীনতা’ স্লোগান দেন।

ভিডিওতে দেখা যায়, একটি জনাকীর্ণ চত্বরে সমর্থকদের সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলাচ্ছেন মাচাদো। সেখানে উপস্থিত লোকজন পতাকা হাতে তার প্রত্যাবর্তন উদ্যাপন করেন।

নিজের পরিচিত সাদা টি-শার্ট ও নীল জিনস পরা মাচাদো একটি গাড়ির ছাদে থাকা সানরুফ দিয়ে শরীরের ওপরের অংশ বের করে জনতার উদ্দেশে হাত নাড়েন।

এ সময় এক নারী চিৎকার করে বলেন, ‘মারিয়া, আপনি যদি দেশে ফিরতে পারেন, তাহলে আমার মেয়েকেও দেশে ফিরতে হবে!’

মাচাদোর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ভেনেজুয়েলার সবচেয়ে প্রভাবশালী এই বিরোধী নেত্রী আবারও দেশটির অস্থির রাজনৈতিক পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে চলে এলেন।

গত বছরের ডিসেম্বরে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য তিনি গোপনে দেশ ছাড়েন। এর আগে প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন তিনি।

ইরানে হামলার পরিকল্পনা থেকে আবারও পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার হোয়াইট হাউজের সামনে সাংবাদিকদের তিনি বলেন, এখনই ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। 
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে কূটনীতির পথেই সমাধান চায় তেহরান। তবে নতুন করে হামলা হলে আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত ইরান। রয়টার্স জানিয়েছে এ খবর।
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইরাক, সিরিয়া ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের ১২ দেশে অবস্থিত মার্কিন দূতাবাস। ইরান বা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে এই...
বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে লালগালিচায় তারকাদের উপস্থিতি। এটি চলবে প্রায় দেড়ঘণ্টা। এরপর রাত ২টায় শুরু হবে ব্যালন ডি’অরের মূল অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন ফ্রান্স ও...
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’–এ  পরিণত হয়েছে। এটি আজ মধ্যরাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ৬...
তিন দফা দাবিতে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের পঞ্চম দিন চলছে। অবরোধের কারণে টানা পাঁচদিন ধরে বন্ধ রয়েছে পর্যটন কেন্দ্রটি। সাজেক সড়কে সব ধরনের যানবাহন চলাচলও সম্পূর্ণ বন্ধ রয়েছে। 
নিজেদের নেতাদের ক্ষেত্রে ন্যায়বিচারের কথা বললেও জামায়াতে ইসলামী অন্যদের ক্ষেত্রে সেটা করতে নারাজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। বিরোধী দলে থাকতেই...
লোডিং...

এলাকার খবর