জীবিত বা মৃত মশা জমা দিলেই মিলবে পুরস্কার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৭ এএম

মশার অত্যাচার আর কাঁহাতক সহ্য হয়! একে কামড়, তার ওপর মশাবাহিত রোগ–সব মিলিয়ে মানুষ নাকাল। এরই নিদান হিসেবে এল অভিনব এক উদ্যোগ। কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিত বা মৃত মশা তাদের কাছে জমা দিলেই মিলবে পুরস্কার।

উদ্যোগটি নিয়েছে ফিলিপাইনের ম্যানিলার বারাঙ্গে অ্যাডিশন হিলস নামের গ্রামে। গ্রামটির প্রধান কারলিটো সারনাল ঘোষণা দিয়েছেন, প্রতি পাঁচটি মশার জন্য তারা এক পেসো (বাংলাদেশি মুদ্রায় ২ টাকার কিছু বেশি) করে পুরস্কার দেবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ফিলিপাইনের জনবহুল এই অঞ্চলটিতে মশার উপদ্রপ বাড়ছে। ফলে বাড়ছে মশাবাহিত রোগও। এরই পরিপ্রেক্ষিতে কারলিটো এই ঘোষণা দেন।

এই ঘোষণার পর অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর সমালোচনা ও হাস্যরসের শিকার হয়েছেন কারলিটো। তবে তিনি তাঁর অবস্থানে অনড়। তিনি বলছেন, জনস্বাস্থ্য বিবেচনায় এটি খুবই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ফিলিপাইনে সম্প্রতি মশাবাহিত রোগ বাড়ছে। বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সম্প্রতি কারলিটো সারনালের পাশের এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন শিক্ষার্থী মারা যায়। এরপরই এই ঘোষণা দেন কারলিটো।

ঘোষণা অনুযায়ী, জীবিত বা মৃত মশা জমা দিলেই মিলবে পুরস্কার। এমনকি মশার লার্ভাও জমা দিয়ে পুরস্কার পাওয়া যাবে।

এরই মধ্যে ২১ ব্যক্তি ঘোষণা অনুযায়ী কাজ করে পুরস্কার দাবি করেছে বলে জানা গেছে। তারা মোট ৭০০ মশা জমা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। শক্তিশালী এ ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ১৩৪ জন। আজ সোমবার দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য...
ফিলিপাইনের পার্লামেন্টে সিনেটর রোনাল্ড দেলা রোসা গ্রেপ্তার এড়াতে আশ্রয় নেওয়ার সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। সাবেক প্রেসিডেন্ট দুর্তাতের মাদকবিরোধী অভিযানের প্রধান ছিলেন তিনি এবং আইসিসির গ্রেপ্তারি...
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে ফিলিপাইন ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
ফিলিপাইনের বাসিলান উপকূলে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, বহু যাত্রী এখনো নিখোঁজ। উদ্ধার অভিযান চলছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর