মে দিবসে ফিলিপাইন, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০১ মে ২০২৬, ১০:৫৭ পিএম

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে ফিলিপাইন ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 

শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বেতন বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যে সংঘাত অবসানের দাবিতে বিক্ষোভ করেছে হাজারো শ্রমিক। মার্কিন দূতাবাসের কাছে  কর্মসূচি পালনের চেষ্টা করলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। 

এদিকে, তুরস্কে বেতনসহ সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে সমাবেশ করেছে শ্রমিক ইউনিয়ন, সহযোগী পেশাজীবী ও বামপন্থী সংগঠনগুলো। শুক্রবার তাকসিম স্কোয়ারে পুলিশের সাথে সংর্ঘষে জড়ায় বিক্ষোভকারীরা। এসময় বেশ কয়েকজন আহত হন।

এছাড়া, দক্ষিণ কোরিয়ার সিওলে শ্রম অধিকার রক্ষায় হাজারো শ্রমিক বিক্ষোভ প্রদর্শন করেন।

উল্লেখ্য, ১৮৮৬ সালের আজকের দিনে (১ মে) যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। সেই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান অনেক শ্রমিক। তাদের স্মরণেই এই দিনটি বিশ্বজুড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ করেছেন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে স্বৈরতন্ত্র চালু করেছেন বলে অভিযোগ করেছেন দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। আজ রোববার এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ হাজার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর