জরুরি অবস্থার মধ্যেই শ্রীলঙ্কায় নিহত বেড়ে ১৯৩

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রভাবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩। এখনও নিখোঁজ রয়েছেন ২০০ জনেরও বেশি। আজ রোববার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এ তথ্য জানিয়েছে।

ডিএমসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বন্যা ও ভূমিধসে ২০ হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং রাষ্ট্রীয় অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১ লাখ ৮ হাজার মানুষ। 

কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রস্থানের পর বর্তমানে দেশটির এক তৃতীয়াংশ অঞ্চল খাবার পানি ও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। জলাবদ্ধতা ও ভূমিধসের কারণে বিপর্যস্ত দেশটির সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাও। 

সব মিলিয়ে নিকট অতীতের ভয়াবহতম আবহাওয়া বিপর্যয়ের সম্মুখীন এখন এই দ্বীপদেশটি। দুর্যোগ মোকাবেলায় গতকালই (শনিবার) দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কা সরকার।

এদিকে কেলানি নদীর পানির স্তর বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি অঞ্চলে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে উদ্ধারকারী দলগুলোকে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যমান দুর্যোগ পরিস্থিতিতে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ক্যান্ডি ও বাদুল্লাতে, যেখানে অনেক অঞ্চল এখনও পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন আছে।

দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে উঠতে শ্রীলঙ্কা সরকার ইতোমধ্যেই আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে। পাশাপাশি বন্যাকবলিত অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা প্রদানে প্রবাসী শ্রীলঙ্কানদের অর্থ দান করার আহ্বান জানানো হয়েছে।

গত শুক্রবার ঘূর্ণিঝড় ডিটওয়াহ পূর্ণ শক্তিতে আঘাত হানে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে, যদিও এর আগমনী প্রভাবে ভারী বর্ষণ হচ্ছিল কয়েকদিন আগে থেকেই। ঘূর্ণিঝড়টি শনিবার-ই শ্রীলঙ্কা ছেড়ে গেলেও এর ধ্বংসলীলা কাটিয়ে উঠা এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য। বর্তমানে শ্রীলঙ্কায় বর্ষাকাল চলছে, কিন্তু এতটা চরম আবহাওয়া সচরাচর দেখা যায় না দেশটিতে। 

উল্লেখ্য, একবিংশ শতাব্দীতে শ্রীলঙ্কা সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয় ২০০৩ সালের জুনে। সেবার বন্যায় প্রাণ হারান ২৫৪ জন এবং গৃহহীন হয়ে পড়েন কয়েক লাখ মানুষ।

তথ্যসূত্র: বিবিসি

দক্ষিণ এশিয়ার আকাশে কি নীরবেই বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? কোনো যুদ্ধের ঘোষণা নেই, কোনো পারমাণবিক পরীক্ষাও নেই; তবুও একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে ভারত, যা নতুন করে ভাবিয়ে তুলছে সামরিক...
ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত ও চীনে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডেও টাইফুন ও বন্যার ঝুঁকিতে...
শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দি ও রক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার দেশটির নেগোম্বো শহরের একটি কারাগারে এই সহিংসতা হয়। 
জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। রোববার ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২৪ জুনের ভূমিকম্পের পর দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর