শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার জরুরী মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান বাংলাদেশ সময় দুপুর দেড়টা নাগাদ রাজধানী কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আন্দালিব ইলিয়াস ত্রাণসামগ্রী দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। 

উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশক্রমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। 

বাংলাদেশ থেকে পাঠানো জরুরি ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী, জরুরি ওষুধসামগ্রী, তাঁবুসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। শ্রীলঙ্কার সরকার বাংলাদেশের এই জরুরী মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

সম্প্রতি ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে। ইতোমধ্যেই ৪৬৫ জনের প্রাণহানি হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন কয়েক শ মানুষ। শ্রীলঙ্কার উল্লেখযোগ্য অংশ এখনও বন্যার পানির নিচে রয়েছে। 

সার্বিকভাবে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ১০ লাখের বেশি বাসিন্দা। আর ঘরবাড়ি ধ্বংস হয়েছে ৩০ হাজারের বেশি। 

হিমবাহধসে নেপালে সৃষ্ট ভয়াবহ ঢলের ৯ দিন পর একটি সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের একজন...
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার এক সপ্তাহ পরও চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর