আফগানিস্তানের ৩ শহরে পাকিস্তানের বিমান হামলা, ১৩৩ তালেবান যোদ্ধা নিহতের দাবি

আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাক্তিয়ায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। এছাড়া তালেবানে ২৭টি অবস্থান ধ্বংস এবং ৯টি দখলের দাবি পাকিস্তানের। 

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম

আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাক্তিয়ায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। এছাড়া তালেবানে ২৭টি অবস্থান ধ্বংস এবং ৯টি দখলের দাবি পাকিস্তানের।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি স্থানীয় সময় রাত ৩টা ৪৫ মিনিট পর্যন্ত নিহতদের একটি আপডেট তালিকা শেয়ার করেছেন। তিনি জানান, ১৩৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে।

মুখপাত্র আরও জানান, কাবুল, পাক্তিয়া এবং কান্দাহারে বিমান হামলার পর আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ২৭টি আফগান তালেবান ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং ৯টি দখল করা হয়েছে। ৮০টিরও বেশি ট্যাঙ্ক, কামান এবং সশস্ত্র কর্মী বহনকারী গাড়ি ধ্বংস করা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির সীমান্তে আফগান হামলার জেরে এই জবাব বলে জানিয়েছে পাকিস্তান। এই অবস্থাকে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধাবস্থা হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।

বৃহস্পতিবার আফগানিস্তানের হামলায় দুই সেনা নিহত ও তিনজনের আহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। এদিকে, কিছু পাকিস্তানি সেনাকে আটকের দাবি করেছে আফগানিস্তান। একইসাথে দেশটির ৪০টি সীমান্ত সেনা চৌকি দখলেরও দাবি কাবুলের।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি সামরিক বাহিনীর বারবার উসকানির জবাবে বড় আকারের আক্রমণ শুরু করা হয়েছে। অপরদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রীর দাবি, দেশটির সেনাবাহিনী বিনা উসকানিতে আফগানিস্তানের হামলার জবাব দিয়েছে। 

বৃহস্পতিবার রাত থেকে দুই দেশের মধ্যে সংঘর্ষ তীব্র হয়।

সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের ফাঁসির দণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান...
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে একটি বাড়িতে পারিবারিক নৈশভোজে এক বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৮ জন।
পাকিস্তানের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর